admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ মে, ২০২৩ ৩:৫৪ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে শাহিনুল (৪৫) নামে এক দরিদ্র অটো চালককে অজ্ঞান করে একটি যাত্রীবাহি অটো, মোবাইল সেট ও নগদ টাকা পয়সা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৩ মে) সন্ধ্যায় সদর উপজেলার ঠাকুরগাঁও গড়েয়া রোডে চোখহলদী নামক স্থানে এ ঘটনা ঘটে। শাহিনুল ইসলাম সদর উপজেলার ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি গ্রামের মৃত বিশু মোহাম্মদের ছেলে।
অটো চালককে অজ্ঞান অবস্থায় স্থাণীয়রা রাস্তার পাশ থেকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসাধীন প্রায় দুই ঘন্টা পরে জ্ঞান ফিরলে ভুক্তভোগী শাহিনুল বলেন, আমি বিকেল বেলায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে গাড়ি চালাচ্ছিলাম। এমন সময় একজন আমাকে আলুর বস্তা নিয়ে যাওয়ার কথা বলে সামনে যেতে বলে। পথিমধ্যে তেলিপাড়া নামক স্থানে ওই লোকটি আমাকে চা খেতে বললে একটি চায়ের দোকানে তার সাথে চা খাই। এরপর তারা কয়েকজন আমার গাড়িতে উঠে আমাকে আরো সামনের দিকে যেতে বলে। কিছুক্ষণ পর আমার মাথা ঘুরাতে শুরু করলে তারা আমাকে আমার যাত্রীবাহী অটোর পিছনের সিটে বসতে বলে। এরপর আমার আর কিছু মনে নেই বলে জানান শাহিনুল।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৩ মে) রাত ৯ টায় আমরা দেখতে পাই রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় পড়ে ছিল এই লোকটি। এসময় তারা অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে খোঁজ পেয়ে ছুটে আসেন অসহায় অটোচালক শাহিনুল এর পরিবারের লোকজন।
এ বিষয়ে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক বলেন, জরুরি বিভাগে কয়েকজন ব্যক্তি শাহিনুল ইসলাম নামে এই লোকটিকে অচেতন অবস্থায় নিয়ে আসে। চিকিৎসা দেওয়ার পরে তার জ্ঞান ফিরে তিনি জানান, তাকে বিভিন্ন কায়দায় চায়ের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করা হয়েছে। বর্তমানে তাকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। কয়েকটি পরীক্ষা নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। এ সময় ঘটনাস্থান পরিদর্শন করেন ঠাকুরগাঁও সদর থানার এসআই নির্মল