হোম
অপরাধ

হাতীবান্ধার পিআইও মাইদুল ইসলামের অনিয়ম দুর্নীতি বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানদের অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ মে, ২০২৩ ৩:২৮ অপরাহ্ণ

ফাইল ছবি

ফারুক হোসাইন, জেলা প্রতিনিধি লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মাইদুল ইসলাম শাহাকে জরুরী ভিত্তিতে প্রত্যাহার করাসহ তার বিভিন্ন অনিয়ম দূর্নীতি, সরকারি ত্রাণ আত্মসাতের বিষয়ে তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ করেছেন ইউপি চেয়ারম্যানগণ। এবিষয়ে ব্যাবস্থা গ্রহণ করা না হলে ডিসেম্বরের মধ্যে পদত্যাগের ঘোষণা দেন চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি।

এছাড়াও স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি, জেলা প্রশাসক লালমনিরহাট, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব ও মহাপরিচালককে অনুলিপি প্রেরণ করেছেন তারা।বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও গড্ডিমারী ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আবু বকর সিদ্দিক শ্যামল।

অভিযোগ সুত্রে জানা যায়, ঐ উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহা গত ২০২১ সালে যোগদান করার পর থেকে প্রতিটি ক্ষেত্রে স্বেচ্ছাচারিকা, অনিয়ম ও সরকারের বরাদ্দকৃত সকল ধরণের ত্রাণ সামগ্রী আত্মসাৎ করে আসছেন। তার অনিয়ম ও দূর্নীতির কারণে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মধ্যে টিআর, কাবিখা, কাবিটা নিয়ে মারামারি এবং মামলা পর্যন্ত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে সরকারি বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী না দিয়ে তিনি নিজেই নাম মাত্র ত্রাণ বিতরণ দেখিয়ে বাকিসব আত্মসাৎ করে আসছেন এবং ইউনিয়ন পরিষদের দ্বারা বাস্তবায়িত সকল প্রকল্পের ক্ষেত্রে ২০% টাকা গ্রহণ করে থাকেন।
এছাড়াও গত বন্যায় বন্যা কবলিত মানুষের জন্য যে যে ত্রাণ বরাদ্দ এসেছিলো তিনি তার অর্ধেক নিজেই আত্মসাৎ করেছেন। সরকারের দেয়া বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী তিনি নিজের ইচ্ছামত নাম মাত্র বিতরণ দেখিয়ে আত্মসাৎ করে চলেছেন। উপজেলা পরিষদের বরাদ্দকৃত টিআর, কাবিখা, কাবিটা প্রকল্পের ২০% টাকা গ্রহন পূর্বক প্রকল্প বাস্তবায়ন করেন বলে অভিযোগে উল্লেখ করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহার সরকারি ত্রাণ আত্মসাৎ, স্বেচ্ছাচারিতা, অনিয়ম দুর্নীতির প্রতি অতিষ্ঠ হয়ে ঐ উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশন এক জরুরী বৈঠক ডেকে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহাকে দ্রুত প্রত্যাহার করাসহ তার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমানের কাছে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগে উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৮ জন ইউপি চেয়ারম্যান স্বাক্ষর করেন।

এছাড়াও ইতিপূর্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহার নামে বিভিন্ন সরকারি প্রকল্পের অনিয়ম ও দুর্নীতি নিয়ে টেলিভিশন ও বিভিন্ন পত্রিকায় একাধিক নিউজ হলেও তার বিরুদ্ধে কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এবিষয়ে কথা হলে হাতীবান্ধা উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও সিঙ্গিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, এই পিআইওর আমলে আমরা সব কিছু থেকেই বঞ্চিত হচ্ছি। সরকারি ত্রাণ, সাহায্য সহযোগিতা, কম্বল, দুম্বার মাংস সবকিছু তিনি একক সিদ্ধান্তে পছন্দের লোক দিয়ে নামমাত্র বিতরণ করেন। দলীয় লোক দিয়ে যদি সব কাজ করা হয় তাহলে আমাদের জনপ্রতিনিধি হয়ে কি লাভ। পি আইওর ব্যাপক অনিয়ম ও দুর্নীতি ও সমন্বয়হীনতার কারনেই উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের মাঝে টিআর কাবিখা নিয়ে মারামারিসহ মামলা মোকদ্দমা চলছে। এই পি আইওর যে অনিয়ম ও দুর্নীতি চলছে সেটা পরিবর্তন না হলে আমি ডিসেম্বর মাসের পর পদত্যাগ করব বলে মাসিক সমন্বয় মিটিং এ ঘোষণা দিয়েছি।

এবিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম শাহা বলেন, এবিষয়ে আমার কোন বক্তব্য নেই। তবে তারা যেহেতু অভিযোগ করেছে। তদন্ত আসুক। তদন্তের পর কমিটি যা সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটাই হবে। জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, এবিষয়ে এখন পর্যন্ত কোন কাগজ হাতে পাইনি। ইউপি চেয়ারম্যানগন যেহেতু মন্ত্রী বরাবর অভিযোগ করেছে। সেখান থেকেই তদন্ত কমিটি গঠন করে তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে আ.লীগের ছত্র ছায়ায় খাস জমি ১৭ বছর দখলে রেখেছে
অপরাধ 13 hours আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জে সরকারি রেকর্ড ভুক্ত রাস্তা দখল করে বাড়ি নির্মাণের
রংপুর 21 hours আগে

ঠাকুরগাঁওয়ে অনৈতিক কর্মকান্ডে ছেলের হাতে -মা আটক টাকায় রফাদফায় বিএনপির
অপরাধ 2 days আগে

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 2 days আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 3 days আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 4 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 4 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 4 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক