হোম
অপরাধ

কিডনি রোগী স্বামীকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে পুলিশের টাকা আদায়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ মে, ২০২৩ ১:১২ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান: সাভারের একটি বাসায় প্রবেশ করে লাবনী আক্তার (৩৫)নামের এক গৃহবধূর কিডনি রোগী স্বামীকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ২২ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে আমিনবাজার ফাঁড়ির এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। এসময় তিনি প্রতি মাসে ২০ হাজার টাকা দাবি করেন। বুধবার (৩ মে) দুপুরে এ অভিযোগ করেন ভুক্তভোগী নারী লাবনী। এর আগে সোমবার (১লা মে) সন্ধ্যায় সাভারের আমিনবাজার হিজলা গ্রামের ডুলু মিয়ার বাড়িতে প্রবেশ করে আদায়ের পর মাসোহারা দাবি করেন ওই পুলিশ সদস্য। অভিযুক্তরা হলেন- সাভারের আমিনবাজার পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাহতাব ও তারই সোর্স আমিনবাজারের হিজলা গ্রামের আব্দুল মান্নান। ভুক্তভোগী গৃহবধূ সাভারের আমিনবাজার হিজলা গ্রামের ডুলুর স্ত্রী লাবনী আক্তার (৩৫) । এব্যাপারে ভুক্তভোগী লাবনী আক্তার বলেন, আমার স্বামী শারিরীক অবস্থা খুব খারাপ। তিনি কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন শয্যাশায়ী। ডাক্তার বলেছেন তিনি ৩/৪ মাসের বেশি বাঁচবেন না। এমনিতেই আমি স্বামীর চিকিৎসা চালিয়ে অসহায় হয়ে পড়েছি। এর মাঝে আমিনবাজার ফাঁড়ির সহকারি-উপপরিদর্শক (এএসআই) মাহতাব কয়েক জন পুলিশ নিয়ে আমার বাড়িতে প্রবেশ করেন। পরে আমার কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দিয়ে নানা ধরনের ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে আমার গুরুতর অসুস্থ স্বামী তারা গ্রেপ্তার করবে বলে জানায়। কেন টাকা দাবি করছেন এমন প্রশ্ন করলে মাহতাব হ্যান্ডকাফ বের করে আমার স্বামীকে গ্রেপ্তার করতে যান। এসময় আমি কান্নাকাটি করে পুলিশের পায়ে পরি। অনেক অনুনয়-বিনয় করলেও তারা শোনেন নি। উল্টো খারাপ আচরণ করেন। পরে আব্দুল মান্নান নামের এক ব্যক্তি কক্ষে প্রবেশ ৪০ হাজার টাকা দাবি করেন। ভুক্তভোগী নারী আরও বলেন, আমি কান্নাকাটি করে তাদের বলি, আমার স্বামী অসুস্থ ২/৩ মাস বাঁচবে। তার চিকিৎসা করাতে গিয়েই তো আমি নিঃস্ব হয়েছি। এতো টাকা আমি কোথায় পাবো। তখন তারা বলেন, ‘তুই মাদক ব্যবসা করস, প্রতিদিন তোর ১৫/২০ হাজার টাকা ইনকাম। দ্রুত টাকা দিয়ে দে’। আমি কান্নাকাটি করে এতো টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা ২৫ হাজার টাকা দাবি করে ৩০ মিনিট সময় বেধে দেয়। আমি অনেক কষ্টে টাকা ধারদেনা করে ২২ হাজার টাকা সংগ্রহ করে মান্নানের ব্যক্তিগত অফিসে গিয়ে দিয়ে আসি। টাকাটা এএসআই মাহতাব আমার কাছ থেকে নিয়ে নেয়। এসময় মাহতাব স্যার বলেন, ‘তুই মাদকরে ব্যবসা করবি আর প্রতিমাসে আমাকে ২০ হাজার টাকা দিবি। টাকা দিলে আমি কোন ঝামেলা করবো না। আমি মাদক ব্যবসা করি না, আর প্রতিমাসে টাকাও দিতে পারবো না এমন কথা বললে ওই ২২ হাজার টাকা নিয়ে তারা চলে যায়। ভুক্তভোগী নারী বলেন, আমার স্বামী ঘরে পরে থাকায় মান্নান আমাকে কুপ্রস্তাব দেয়। রাজি না হওয়ায় সে আমার পিছনে লেগেছে। মান্নান আমার পূর্ব পরিচিত হওয়ায় সে সুযোগ নেওয়ার চেষ্টা করছে।আমিনবাজার ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য চাঁন মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, মান্নান মূলত পুলিশের সোর্স হিসাবে কাজ করেন। তিনি এমনিতেও খারাপ প্রকৃতির লোক। তবে মান্নানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার বন্ধ পাওয়া যায়। এমনকি ক্ষুদে বার্তা পাঠালেও কোন প্রতিউত্তর মেলেনি। অভিযুক্ত আমিনবাজার ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মাহতাব বলেন, এরকম কোনো ঘটনা ঘটেনি। আমি এখন ব্যস্ত আছি, আমি আপনাকে পরে ফোন দিচ্ছি। এক কথা বলেই মোবাইলের সংযোগটি বিচ্ছিন্ন করেন তিনি। এই পুলিশ সদস্যের বিরুদ্ধে এর আগেও ঘরে প্রবেশ করে স্বর্ণের চেইন চুরির অভিযোগ রয়েছে। যদিও পরবর্তীতে চেইন পাওয়া গেছে বলে পরবর্তীতে বাদী তার অভিযোগ তুলে নেন। এ ব্যাপারে সাভার মডেল থানাধীন আমিন বাজার ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, এমন কোনো তথ্য আমার জানা নেই। তবে অভিযোগ যেহেতু উঠেছে বিষয়টি আমি খোঁজ-খবর নিয়ে দেখছি।সাভার মডেল থানা পুলিশের পরিদর্শক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, এ রকম ঘটনা আমার জানা নেই। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলেন, আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 13 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 14 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 14 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 20 hours আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 1 day আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 1 day আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 1 day আগে

দিনাজপুরে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার।
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জের জাদুকাটা চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক