admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৩ ৬:২৫ অপরাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মুসলিম উম্মার শান্তি কামনা করে ঠাকুরগাঁওয়ে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) সকাল ৯ টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এ জামাতে ইমামতি করেন ঠাকুরগাঁও বড় মসজিদের ইমাম মাওলানা মো. খলিলুর রহমান। নামাজ শেষে গোটা মুসলিম বিশ্বের শান্তি কামনায় দোয়া-মোনাজাত করা হয়। এই জামাতে জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামানসহ প্রায় ২৫ সহস্রাধিক মুসল্লি নামাজ আদায় করেন। এছাড়াও সকাল ৯টায় ঠাকুরগাঁও পুলিশ লাইন মাঠে, জেলা আনসার ও ভিডিপি মাঠে, সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা ঈদগাহ মাঠ, বিজিপি ক্যাম্প মাঠ, সালন্দর মডেল মসজিদসহ জেলার পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে ঈদের নামাজ আনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে, একে অন্যের প্রতি সহযোগিতা মনোভাব পোষন করে ঠাকুরগাঁও জেলাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||