admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৮ এপ্রিল, ২০২৩ ৫:২৫ অপরাহ্ণ
জুলহাস উদ্দীন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সমগ্রী ও অসহায় শিক্ষার্থীদের মাঝে ট্যাবলেট ও সাইকেলা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮মার্চ) উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, উপজেলা পরিসংখ্যানের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান। এ সময় বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডলসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী, ইসলামিক ফাউন্ডেশনে ফিল্ট অফিসার আলী আজগর খোকাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র ছাত্রীবৃন্দ। প্রধান অতিথি এ সময় প্রধান শিক্ষার্থীদের মাঝে সাইকেল, ট্যাবলেট, দুস্থ মানুষেকে শাড়ি,লুঙ্গী, সেমাই, যাকাতের চেক বিতরণ করেন। তিনি বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তোমাদের মাঝে বিনা টাকায় একটি করে ট্যাব মোবাইল দিয়েছেন এটার যেমন ভালো দিক আছে, তেমনি খারাপ দিকও আছে। তাই তোমরা এটার ভালো দিকটা গ্রহন করবে এবং এটি দিয়ে তোমরা অললাইনে ক্লাস করতে পারবে। এটি পেয়ে তোমরা যেমন উপকৃত হবে আমি দিয়ে ততটা খুশি হয়েছি।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||