হোম
অপরাধ

সাভারে টাকার বিনিময়ে মাদকসেবীদের ছেড়ে দেওয়ার অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ এপ্রিল, ২০২৩ ১২:১৭ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ ঢাকার সাভারে টাকার বিনিময়ে মাদকসেবীদের ছেড়ে দেওয়ার অভিযোগ উঠছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা ক সার্কেলের পরিদর্শক নুসরাত জাহান নামে এক কর্মকর্তার বিরুদ্ধে। আরও অভিযোগ উঠেছে ওই কর্মকর্তার সঙ্গে থাকা দুই ব্যক্তি মাদকসেবীর কাছ থেকে পাওয়া দুই বোতল ফেন্সিডিল নিজেরাই পান করেছেন।
টাকার বিনিময়ে ছাড় পাওয়া আকাশ (ছদ্মনাম) জানান, গত ২১ মার্চ দুপুরে পৌর এলাকার বেদে পল্লীর বাসিন্দা আখি নামে এক মাদক বিক্রেতার কাছ থেকে দুই বোতল ফেন্সিডিল কিনে রিক্সায় করে যাচ্ছিলেন সে।
এ সময় রশিদ মেম্বারের মোড়ে পৌঁছলে তার রিক্সার গতিরোধ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। পরে তাকে তল্লাশি করে ফেন্সিডিল পেলে কর্মকর্তারা তাদের একটি গাড়িতে ওঠান। আকাশ বলেন, গাড়িতে উঠে দেখতে পাই সেখানে আরও পাঁচ জনকে বিভিন্ন স্থান থেকে আটক করে নিয়ে আসা হয়েছে। এ সময় কর্মকর্তারা আমাকে বলেন, যেখান থেকে ফেন্সিডিল আনছিস সেখানে আমাদের নিয়ে চল আর কিছু টাকা নিয়ে আসার ব্যবস্থা কর তোকে ছেড়ে দিব। আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে সেই স্থানে নিয়ে গেলে মাদক বিক্রেতা ওই নারীকে এক ব্যাগ ফেন্সিডিলসহ তারা গ্রেপ্তার করে। এরপর তারা আমাদেরকে ঢাকা-আরিচা মহাসড়কের গেণ্ডা এলাকায় নিয়ে যায়। সেখানে মোবাইল কোর্ট বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। এ সময় আমাকে পাশের একটি হোটেল নিয়ে যায় তারা। সেখান থেকে আমার এক বন্ধুকে কল দিলে তারা কথা বলেন এবং এক লাখ টাকা দাবি করেন। আমার সেই বন্ধু বিশ হাজার টাকা দিতে রাজি হলেও তাদের সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি। দুপুর শেষে হয়ে যখন সন্ধ্যা হয় তখন তারা আমাদেরকে রেডিও কলোনি স্কুলের মাঠে নিয়ে যায়। সেখানে যাওয়ার পর আমি বিকাশে দশ হাজার টাকা ব্যবস্থা করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই ব্যক্তি আমার কাছ থেকে পাওয়া ফেন্সিডিল খেয়ে ফেলে।
সেই সঙ্গে নিজেরাই সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিকাশের দোকানে গিয়ে নয় হাজার আটশ’ টাকা উত্তোলন করে এবং আমাকে ছেড়ে দেয়। আকাশ নামে এই যুবক আরও বলেন, আমাদের সঙ্গে ধামরাই থেকে আরও এক ব্যক্তিকে তারা আটক করেছিল। গাড়িতে বসে কর্মকর্তাদের মুখে আমি শুনতে পাই, তাকে ছাড়ানোর জন্য ৫০ হাজার টাকা কোনো মাধ্যমে পাঠানো হয়েছিল। তবে সেই টাকা নিয়ে তাদেরই এক সোর্স পালিয়ে গেছে। পরবর্তীতে সেই লোক আরও ৪৭ হাজার টাকা দিলে তাকেও ছেড়ে দেওয়া হয়। সাভার মডেল থানা ও উপজেলা ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা গেছে, ২১
মার্চ দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা ক সার্কেলের পরিদর্শক নুসরাত জাহান গেন্ডা এলাকায় সোনাই মোল্লা, আবু তাহের, রাশেদ ও বাধন মিয়া নামে চার মাদকসেবীকে নিয়ে আসে। এ সময় তাদের প্রত্যেককে একশ’ টাকা করে জরিমানা ও এক মাসের দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন। এছাড়া আঁখি (১৯) নামে এক নারীকে ফেন্সিডিল বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা (নং-৬০) দায়ের করেন এবং আলামত হিসেবে ১৬ বোতল ফেন্সিডিল জব্দ দেখানো হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা ক সার্কেলের পরিদর্শক নুসরাত জাহানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সেদিন আমরা অভিযান চালিয়েছি। তবে আমরা কাউকে ছাড়িনি। কে কোথা থেকে টাকা নিয়েছে আমি কিছুই জানিনা। বিষয়গুলো আমি আমার টিমের কাছে জানব, এখন ফোনে কি বক্তব্য দিব। আপানার সঙ্গে কালকে সাভার এসে সরাসরি কথা বলব। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ঢাকা জেলার সহকারী পরিচালক দিপক কুমার সুরের কাছে জানতে চাওয়া হয় টাকার বিনিময়ে মাদকসেবীকে নুসরাত ছেড়ে দেওয়ার অভিযোগ। তিনি বলেন আমি তো কিছুই জানি না, আপনি আমাদের ডিডি মোহাম্মদ বাহউদ্দিন স্যারকে বিষয়টি জানান।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 3 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 3 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 20 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 21 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 21 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 1 day আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 2 days আগে

টিচার্স এ্যাসোসিয়েশন সংবর্ধনা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি গোলাম যশোর-৪
খুলনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক