হোম
অপরাধ

শিবগঞ্জে ভূমি ও বালু দস্যু কুদ্দুস মেম্বারের বিরুদ্ধে খাস জলাশয়ের মাটি বিক্রির অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৩ ১২:১৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টরঃ বগুড়ার শিবগঞ্জে রাতের আঁধারে খাস জলাশয়ের মাটি বিক্রি ও সাধারণ মানুষের ফসলি জমি থেকে মাটি তুলে ব্যক্তিগত পুকুরের পাড় ভরাটের অভিযোগে ইউএনও বরাবর অভিযোগ দিয়েছে এলাকাবাসি। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে এ অভিযোগ করে গ্রামবাসীরা। অভিযোগ সূত্রে জানা যায়, শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের কৃষ্টপুর জুড়ি অনন্তপুর গ্রামের আজিজার রহমান এর ছেলে বর্তমান মেম্বার আব্দুল কুদ্দুসকে ভূমিদস্যু আখ্যায়িত করে জুড়ি মৌজার ৫৭৫ দাগে খাস জলাশয় ও এলাকার সাধারণ কৃষকের ফসলী জমিতে পুকুর খননের নামে রাতের আধারে ভেকু দ্বারা অবাধে মাটি কেটে নিয়ে তার ব্যক্তিগত পুকুরের পাড় ভরাট করছে। এছাড়াও সরকারি জলাশয়ের জমি দখলের চেষ্টাও করছে। ভূমিদস্যু কুদ্দুস সু-কৌশলে রাতের আধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এবং সারারাত জেগে জেগে ফসলী জমির টপ সোয়েল বিভিন্ন জায়গায় অবৈধভাবে বিক্রি করছে। ফলে ওই এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকদের কৃষি জমি হুমকির মুখে পড়ছে।

ভূমিদস্যু কুদ্দুস কিছু প্রভারশালী ব্যক্তিদের খুৃঁটির জোড়ে এ অপকর্মগুলো করতে সাহস পাচ্ছে। ঐ এলাকার কৃষক মাহবুব হাসান বলেন, ভূমিদস্যু আব্দুল কুদ্দুস প্রভাব খাটিয়ে এলাকার কৃষি জমির মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছে। এছাড়াও বালু উত্তোলনসহ সরকারি জলাশয়ের মাটি কেটে তার ব্যক্তিগত পুকুরের পাড় ভরাট করে সরকারি জায়গা দখলের চেষ্টা করছে। এর ফলে রাস্তা-ঘাট ও ফসলের জমি হুমকি মুখে পড়েছে। কেহ কিছু বলতে গেলে ভূমিদস্যু কুদ্দুস মামলা হামলাসহ বিভিন্ন ভাবে ভয়-ভীতি প্রদান করে আসছে। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এব্যাপারে ইউপি সদস্য আব্দুল কুদ্দুস বলেন, আমি আমার ক্রয়কৃত জমিতে পুকুর খনন করছি। তবে আমাকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য মিথ্যা অভিযোগ দায়ের করেছে। এলাকাবাসীর সূত্রে আরও জানা যায়। এর আগে মেম্বার আব্দুল কুদ্দুস ডেজার মেশিন বসিয়ে তলদেশ থেকে। বালু উত্তলনের দায়ে শিবগঞ্জ থানার পুলিশ তাকে গ্রেফতার করে। এবং প্রশাসনের সাথে টক্কর দিয়ে ভূমি দস্যু হিসেবে মরিয়া হয়ে উঠেন মেম্বার আঃ কুদ্দুস। এলাকা বাসীর দাবি ভূমি দস্যু আঃ কদ্দুস কে আবারও আইনের আওতায় আনা হোক।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 6 hours আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 10 hours আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 2 days আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 3 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক