হোম
অপরাধ

বাগমারায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতিসহ নানা অনিয়মের অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ মার্চ, ২০২৩ ১১:৩৩ অপরাহ্ণ

ফাইল ছবি

সোহেল রানা, বাগমারা প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে আবারও দুর্নীতি অর্থ আত্মসাৎ সহ নানা অভিযোগ পাওয়া গেছে। ২৪ লক্ষ টাকার হিসাব চেয়ে উকিল নোটিশ পাঠিয়েছেন বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব ইয়াকুব আলীর পক্ষে রাজশাহী জেলা জজকোর্টের এক বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোজাহারুল ইসলাম।
নোটিশের বরাত দিয়ে এডভোকেট মোজহারুল ইসলাম বলেন, কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিছার রহমান, ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত বিদ্যালয়ের বিভিন্ন ফান্ড থেকে প্রায় ২৪ লক্ষ টাকা আয় করেছেন। কিন্তু এই ছয় বছর যাবত তিনি প্রতিষ্ঠানে শুধুমাত্র সভাপতি নিয়ে গোপনে হিসাব নিকাশ করেছেন।এ ছাড়া আর কাউকেই কোনরকম হিসাব দেননি, বিদ্যালয়ের ব্যাংক হিসাবের স্টেটমেন্ট অনুযায়ী মাত্র ১২০০ টাকা জমা রয়েছে বলে জানা গেছে । একটা শিক্ষা প্রতিষ্ঠানের ৬ বছরের আয় ব্যয় অন্তে ১২০০ টাকা ক্যাশ থাকাটা রীতিমতো সন্দেহজনক। উকিল নোটিশে প্রধান শিক্ষককে আগামী ১৫ দিনের মধ্যে হিসাব দিতে বলা হয়েছে, অন্যথায় তার বিরুদ্ধে আদালতে দুর্নীতির মামলা করা হবে বলে জানিয়েছেন এই আইনজীবী।
এদিকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা নিয়ে ও রয়েছে নানা দুর্নীতি আর অনিয়মের অভিযোগ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে গোপনে রাতা-রাতি রেজুলেশন লিখে তাতে স্বাক্ষর নেওয়া হয়েছে। বিদ্যালয়ে কোন দিন কোন মিটিং করা হয়নি, মাইকিং পোস্টার অথবা নোটিশের মাধ্যমে জানানো হয়নি ম্যানেজিং কমটিং গঠন করার সংবাদ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কিংবা দাতা সদস্য কাউকে কিছু জানানো হয়নি। শিক্ষক প্রতিনিধি নির্বাচনেও কোন মিটিং করা হয়নি। এমন অভিযোগ করেছেন যাদের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বানানো হয়েছে তারাই। আবারও একই ব্যাক্তিকে সভাপতি বানানোর উদ্যোগ নিয়েছেন প্রধান শিক্ষক। টানা তিন বার একই ব্যাক্তিকে সভাপতি করার পেছনে কি কারন থাকতে এ নিয়ে প্রশ্ন করা হলে ছাত্র অভিভাবক অনেকেই জানিয়েছেন, প্রধান শিক্ষক ঠিকমত স্কুল করেননা। তিনি প্রকৃত পক্ষে একজন কাপড় ব্যাবসায়ী। চাকুরীর চাইতে তিনি ব্যবসাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। সপ্তাহের প্রতি সমবারে স্কুলে এসে কোন মতে হাজিরা দিয়েই তিনি অফিসের কাজের অজুহাত দেখিয়ে হাটে চলে যান। তাছাড়া এই ব্যাবসার কাজে তিনি মাসে তিন চার দিন পাবনা শাহাজাদপুরে মাল কিনতে যান। এ সবকিছুই তিনি অফিসের কাজের বাহানায় সভাপতিকে ম্যানেজ করে সুবিধা গুলো নিয়ে থাকেন।
নির্ধারিত কর্ম ঘন্টা অনুয়ায়ী চলেনা এই বিদ্যালয় ৯.৩০ মি: হতে ক্লাশ শুরু করে বেলা ১২.৩০ মিনিটের মধ্যেই স্কুলটি ফাঁকা হয়ে যায়। তাছাড়া সভাপতি হাতে থাকায় বিদ্যালয়ের আয়-ব্যায়ের ঠিকমত হিসাব দিতে হয়না, টানা ৬ বছরে বিদ্যালয়ের প্রায় চব্বিশ লক্ষ টাকা তছরুপ করেছেন প্রধান শিক্ষক। এমন নানা দূর্নীতি ও অনিয়মে বিদ্যালয়টির বর্তমানে বেহাল অবস্থা। জানা গেছে অষ্টম ও নবম শ্রেণীর রেজিঃ ফি শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত এর থেকে অতিরিক্ত তিনগুন ফি আদায়ের লিখিত অভিযোগ গত ২০২০ সালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে করা হয়েছে। প্রায় ১ বছর ছয় মাস অতিবাহিত হলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ।
এছাড়া আরো অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ছাত্র অভিভাবক মো: আয়নাল হক, মো: মতিউর রহমান, মো: শফিকুল ইসলাম, মো: মোবারক হোসেন সহ কয়েকজন ম্যানেজিং কমিটির সদস্য বলেন। এই প্রধান শিক্ষক ইতি পূর্বে আরো অনেক অনিয়ম করেছেন। বিদ্যালয়ের সার্টিফিকেট, আম- কাঁঠাল বিক্রয় ও বিনা রশিদে টাকা আদায় করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন যার হিসাব তিনি গোপনে গোপনে করে থাকেন। এই মুহর্তে তার পদত্যাগ ছাড়া বিদ্যালয়ের উন্নতির আর কোন উপায় দেখছিনা। তাঁর অনিয়ম আর দূর্নীতির কারনে বিদ্যালয়ের শিক্ষার মান এত খারাপ যে, তার প্রভাবে ২০২৩ ইং সালে ৬ষ্ঠ শ্রেণীতে মাত্র ৬ জন শিক্ষার্থী ভর্তী হয়েছে। এ বিষয়ে কথা বলার জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আনিছার রহমানের ০১৭১৭৯৭৭৬২৮ নম্বরে বার বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের পার্বতীপুরে ভূগর্ভস্থ পানির মানচিত্র প্রণয়নে ৩ দিনের কর্মশালা সমাপ্তি।
তথ্য ও প্রযুক্তি 8 hours আগে

কবিতা: হারিয়ে যাওয়া স্বপ্ন চাষি।
কবিতা 11 hours আগে

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ,পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 2 days আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 2 days আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 2 days আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 3 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক