হোম
অর্থনীতি

বাংলাদেশে বৈদেশিক ঋণের ঝুঁকি ক্রমান্বয়ে বাড়ছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২০ ১১:২০ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে বৈদেশিক ঋণের ঝুঁকি ক্রমান্বয়ে বাড়ছে। রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সরকারের গ্যারান্টির বিপরীতে অনমনীয় ঋণ (হার্ডটাম লোন) নেয়ায় এই ঝুঁকি বেড়ে যাচ্ছে। শুধু তাই নয়; বিশ্ব অর্থনীতির মন্দা, ইউরোপকেন্দ্রিক ঋণ জটিলতা ও পরিবর্তনশীল ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে নমনীয় ঋণের উৎসও সঙ্কুচিত হয়ে পড়ছে। ফলে ২০১৭-১৮ অর্থবছরের তুলনায় ২০১৮-২০১৯ অর্থবছরে বৈদেশিক ঋণের নিট প্রবাহ কমেছে দুই দশমিক শূন্য ৫ শতাংশ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য, বর্তমানে দেশে বৈদেশিক ঋণের পরিমাণ ২৬ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। চলতি অর্থবছরে বৈদেশিক ঋণ ও ঋণের সুদ পরিশোধেই ব্যয় হবে ১৫ হাজার ৭২৫ কোটি টাকা। ইআরডির প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০১৪-১৫ হতে ২০১৮-১৯ পর্যন্ত মোট পাঁচ অর্থবছরে অর্জিত বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতির পরিমাণ ছিল ৫৪ দশমিক ৬৮ মার্কিন ডলার। যা গড়ে প্রতি অর্থবছরে ১০ দশমিক ৯৩ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে বৈদেশিক সহায়তা ছাড়করণের পরিমাণ ছিল ২৩ দশমিক ১৪ বিলিয়ন ডলার।

২০১৮-১৯ অর্থবছরে বৈদেশিক ঋণের বিপরীতে সরকার ১৫৬ কোটি ৫০ লাখ মার্কিন ডলার বিভিন্ন উন্নয়ন সহযোগীদের পরিশোধ করেছে। যার মধ্যে আসল ১১৭ কোটি ৮৩ লাখ ডলার এবং সুদ ৩৮ কোটি ৬৭ লাখ ডলার। ইআরডি বলছে, স্বাধীনতার পর থেকে এ যাবৎ বাংলাদেশ যথাসময়ে ঋণ পরিশোধ করতে সক্ষম হয়েছে। এমনকি ঋণ পরিশোধের ক্ষেত্রে কিস্তি পুনঃতফসিলকরণের জন্য বাংলাদেশকে কখনও আবেদন করার প্রয়োজন হয়নি।

ইআরডির প্রতিবেদনে অনমনীয় ঋণ কমানোর চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে বলা হয়েছে,‘ কঠিন শর্তের ঋণের ঝুঁকি প্রশমনের জন্য ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিসের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়ায় ঋণের নমনীয়তা পরীক্ষা ও অনুমোদনের জন্য ১৯৮০ সালে গঠিত হার্ড টার্ম লোন কমিটি বাতিল করে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনমনীয় ঋণবিষয়ক স্থায়ী কমিটি গঠন করা হয়।

যে সব বৈদেশিক ঋণের গ্র্যান্ট (অনুদান) অ্যালিমেন্ট ৩৫ ভাগের কম সেসব বৈদেশিক ঋণ এ কমিটিতে পরীক্ষা ও অনুমোদনের জন্য উপস্থাপন করতে হয়। এ কমিটি অনমনীয় ঋণ গ্রহণের প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে অনুমোদন দিয়ে থাকে। ২০১৯ সালের ৩০ জুন পর্যন্ত মোট ৪০টি অনমনীয় ঋণ গ্রহণের প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এ দিকে সরকারের ঋণ ক্রমেই বেড়ে চলেছে। সুদসহ দেনা পরিশোধের পরও বাজেট বাস্তবায়নে প্রতিবছর সার্বিকভাবে সরকারের এই ঋণ বাড়ছে। বিগত চার অর্থবছরে সরকারের ঋণ প্রায় দেড় গুণ বেড়েছে এবং আগামী পাঁচ বছরে তা বেড়ে প্রায় দ্বিগুণ হয়ে যাবে বলে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। ২০১৫-১৬ অর্থবছরে সরকারের সার্বিক ঋণ ছিল ৫ লাখ ৪৫ হাজার ৫২০ কোটি টাকা।

এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ছিল ৩ লাখ ২১ হাজার ৬৩০ কোটি টাকা এবং বৈদেশিক ঋণের পরিমাণ ছিল ২ লাখ ২৩ হাজার ৮৯০ কোটি টাকা। চলতি ২০১৯-২০২০ অর্থবছরে এই ঋণ বেড়ে দাঁড়াবে ৮ লাখ ৮০ হাজার ৬৯০ কোটি টাকা। এর মধ্যে অভ্যন্তরীণ ঋণ ৫ লাখ ৫২ হাজার ৩১০ কোটি টাকা ও বৈদেশিক ঋণ ৩ লাখ ২৮ হাজার ৩৮০ কোটি টাকা। দেশের জনসংখ্যা ১৬ কোটি ধরলে অর্থবছরে দেশের জনগণের মাথাপিছু ঋণ গিয়ে ঠেকবে ৪৬ হাজার ২৭৯ টাকায়। অর্থমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় না হওয়া ও সুষ্ঠু ঋণ ব্যবস্থাপনার অভাবে প্রতিবছর সরকারের ঋণ বেড়েই চলেছে। এ অবস্থা চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যে দায়দেনা পরিশোধের ক্ষেত্রে দেশের আর্থিক খাত ও সরকার বড় ধরনের চাপে পড়বে।
তবে অর্থ বিভাগের এক কর্মকর্তা বলেছেন, সরকারের ঋণের পরিমাণ জিডিপির ৪০ শতাংশ পর্যন্ত উদ্বেগজনক নয়। চলতি অর্থবছর শেষে সরকারের মোট ঋণের পরিমাণ দাঁড়াবে জিডিপির ২৯ দশমিক ০২ শতাংশ। অন্য দিকে জিডিপির তুলনায় বৈদেশিক ঋণের স্থিতি ১৪ শতাংশ যা কোনো অবস্থায় ঝুঁকিপূর্ণ নয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 12 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 21 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 22 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক