হোম
নাগরিক ভাবনা

নাগরিক ভাবনাঃ পতাকা উত্তোলন দিবস

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ মার্চ, ২০২৩ ১১:৩৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

অ্যাডঃ আবু মহী উদ্দীন,নাগরিক ভাবনাঃ পতাকা উত্তোলন দিবস হয়ে গেলো। ১৯৭১ সালের উত্তাল দিনগুলোতে ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি আসম আব্দুর রব পতাকা তোলার সুযোগ পেয়েছিলেন। তিনি তখন ছাত্রলীগ নেতা। স্বাধীনতার পর তিনি কক্ষচ্যুত হয়েছেন। সদ্য স্বাধীন দেশে অরাজকতা, নৈরাজ্য, বিশৃঙ্খলা সৃষ্টির জন্য দায়ী বৈজ্ঞানিক সমাজতন্ত্রের বিদঘুটে মতবাদ হাজির করে বিশ্ববিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের বিপথগামী করার কৃতিত্ব তার কম নয়।
তার মানে তিনি মুজিব আদর্শকে ধারণ করতে পারেননি। বর্তমানে তিনি বহুধা বিভক্ত জাসদের একটি ক্ষুদ্রাংশের সভাপতি। তার সংগঠন অনেকদিন আগেই ব্যাকেটবন্দী হয়েছে। আরো ব্র্যাকেট হবেনা সে কথা জোর দিয়ে বলা যায়না। তিনি যেহেতু জাসদ করেন সেজন্য বর্তমানের এই অংশের কর্মীরা পতাকা উত্তোলনের কৃতিত্বটা তাদের সংগঠনকে দিতে চায়। সমস্যাটা এখানেই। তিনি যখন পতাকা উত্তোলন করেন তখন তিনি ছাত্রলীগ নেতা, জাসদ নামে কোন সংগঠন জন্মই গ্রহণ করেনি। জাসদের সাথে বনিবনা না হলে অথবা তিনি আর কোন সংগঠন করলে সেই সংগঠনতো আবার পতাকা উত্তোলনের দাবীদার হতেও পারে। সে কারনেই বাংলাদেশের রাজনীতির লক্ষ্য নির্ধারিত হয়নি।

রাজনৈতিক দলগুলো বিপরীতমুখী আদর্শে বিশ্বাস করে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বলে সকল কৃতিত্ব তাদের দলীয় মনে করে। যদিও এ নিয়ে সন্দেহের কোন অবকাশ নাই সংশয়ও নাই। ৭১ সালে গ্রেপ্তার হওযার আগ মুহুর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার ঘোষনা দিয়েছিলেন। আবার ২৭ মার্চ সন্ধ্যায় জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন। সে সময় বঙ্গবন্ধুর নামে ছাড়া আর কোন বিষয় জাতির সামনে উপস্থিত করলে তা গ্রহনযোগ্যতা পেতোনা। আমাদের জাতির দূর্ভাগ্য বিএনপি এটা স্বীকার করেইনা যে বঙ্গবন্ধু স্বাীনতার ঘোষনা দিয়েছেন। আবার আওয়ামী লীগও অস্বীকার করে সে সময়ে সৈনিক জিয়ার ভুমিকা। পরে ঘটনাক্রমে জিয়াউর রহমান রাজণীতিতে আসেন এবং জাগদল, পরে বিএনপি গঠন করেন। এখনকার বিএনপি এই সময়ের কৃতিত্ব বিএনপির ঘরে তুলতে চায়।

কিন্তু সমস্যা হলো আমরা সে সময় বেঁচে ছিলাম,এবং এসব বোঝার মতো কিছু বুদ্ধিও ছিল। আগামী ৭ মার্চ জাতির সামনে। ৭ মার্চ বাঙ্গালী জাতির জীবনে একটি টার্নিং পয়েন্ট। ঐদিনই জাতির স্বাধীনতার সব কথাই বলা হয়েছিল। অথচ বিএনপি মনেই করেনা ৭ মার্চ ৭১ এ সোহরাওয়ার্দী ময়দানে কোন জনসভা হয়েছিল। সেখানে শেখ মুজিব নামে কোন রাজনৈতিক নেতা কোন বক্তব্য দিয়েছিলেন। এটাই আমাদের জাতীয় সমস্যা। যারা রাজনীতি করতে চান তাদেরকে ভাষা আন্দোলন, স্বাধীকার আন্দোলন, ৬ দফা,২১ দফা, ২৫ মার্চ,২৬ মার্চ, ১৪ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর এই সব মৌলিক বিষয়গুলি মেনে এই বিষয়ে সুস্পষ্ট ঘোষণা দিয়ে, অন্তরে ধারণ করে এদেশে রাজনীতি করতে হবে। অন্যথায় এদেশে রাজনীতি করার অধিকারতো কারো থাকার কথা নয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 9 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 11 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 11 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 11 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

সিরাজগঞ্জে গরু চুরি ও ডাকাতি প্রতিরোধে ২৫০টি বাঁশকল স্থাপন।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক