admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫৫ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু,ব্যুরো প্রধান ঢাকাঃ সাভার উপজেলার বিভিন্ন হাট-বাজারের ইজারা সম্পন্ন হয়েছে। সর্বমোট ৯ টি হাট-বাজার ইজারা দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দরপত্র দাখিল করেন আগ্রহীরা। পরে বিকাল ৩টায় নির্বাহী অফিসার মাজহারুল ইসলামের উপস্থিতিতে টেন্ডারবক্স খোলা ও দাখিলকৃত দরপত্রের মূল্যায়ণ ও যাচাই বাছাই সম্পন্ন হয়।
এতে সর্বোচ্চ দরদাতা হিসেবে আশুলিয়া বাজারটি ১ কোটি ১৫ লাখ টাকায় দ্বিতীয়বারের মতো ইজারা পান নজরুল ইসলাম। এ হাটের সর্বনিম্ন গ্রহনযোগ্য ইজারা মূল্য ছিল ১ কোটি ১৫ লাখ ৭ হাজার টাকা। আমিনবাজার ফরহাদ হোসেন জনি ৫১ লাখ ১ হাজার টাকা। এ বাজারের সর্বনিম্ন ইজারা ছিলো ২০ লাখ ৩৭ হাজার টাকা। পাথালিয়ার নয়ারহাট বাজার ৮ লাখ ১ হাজার ৫০০, যার সর্বনিম্ন ইজারা ৬ লাখ ৩৬ হাজার ও শেলোঘাট- ৫ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা, যার সর্বনিম্ন ইজারা ৪ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা। এ দুটি ইজারা পান হাসমত উল্লাহ হাসু। শিমুলিয়ায় নৈহাটি বাজার ১ লাখ ৫ হাজার টাকায় ইজারা পান আবুল হোসেন। এ বাজারের সর্বনিম্ন ইজারা ৩১ হাজার ৮০০ টাকা। বনগাও কোন্ডা বাজার ১ লাখ ৭৮ হাজার টাকায় ইজারা পান কলিম উদ্দিন। যার সর্বনিম্ন ইজারা মূল্য ১ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।
তেতুলঝোড়ায় ফুলবাড়ীয়া বাজার ৪ লাখ ৪২ হাজার টাকায় ইজারা পান জাকির হোসেন। যার সর্বনিম্ন ইজারা ৪ লাখ ৪১ হাজার টাকা। ধামসোনায় ভলিভদ্র বাজার ১ লাখ ৮০ হাজার টাকায় ইজারা পান নাজমুল হুদা। যার সর্বনিম্ন মূল্য ৮৭ হাজার ৫০০ টাকা। বিরুলিয়ার সাদুউল্লাহপুর বাজার ৫ লাখ ৫ হাজার টাকায় হুমায়ন আহমেদ ১৪৩০ সনের জন্য ইজারা পান। যার সর্বনিম্ন ইজারা মূল্য ১ লাখ ৫৭ হাজার টাকা।