হোম
দুর্ঘটনা

পদক নিয়ে বাড়ী ফেরা হলোনা মারুফের

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ

ফাইল ছবি

পিকে রায়,স্টাফ রিপোর্টার দিনাজপুরঃ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার খেলোয়াড় মারুফ। ঢাকায় শেখ কামাল জাতীয় যুব গেমস সাইক্লিং প্রতিযোগিতা শেষে ট্রেনে করে বাড়ী ফেরার পথে চিরিরবন্দরে ট্রেনের দরজার হাতল থেকে হাত পিছলে পড়ে গিয়ে জাতীয় পদকপ্রাপ্ত খেলোয়াড় মাশরাফি হোসেন (মারুফ) ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সকাল পৌনে ৯ ঘটিকায় চিরিরবন্দর রেলস্টেশন প্লাটফর্মের পশ্চিমে পার্শে স্টাটাস সিগন্যালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় পরিবারের ও চিরিরবন্দরের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় সুত্রে জানা গেছে, গত ২৭ ফেব্রুয়ারী ঢাকার আর্মি স্টেডিয়ামে শেখ কামাল জাতীয় যুব গেমস সাইক্লিং প্রতিযোগিতায় ২ টি রৌপ্য ও ১ টি ব্রোঞ্জ পদক লাভ করে মারুফ।
ঢাকা থেকে পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফেরার পথে চিরিরবন্দর স্টেশন অতিক্রম করার পর বন্ধুদের নিজের এলাকায় পৌছানোয় আনন্দ করার সময় ট্রেনের হাতল থেকে হাত পিছলে পড়ে যায়।
সেখানে উপস্থিত স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। সে উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের বড়বাউল গ্রামের আনিছুর রহমানের পুত্র ও চিরিরবন্দর ক্রীড়া সংস্থার নিয়মিত এ্যাথলেট ও সাইক্লিষ্ট। সে জাতীয় এ্যাথলেটিক্স প্রতিযোগিতায়ও বেশ কয়েকবার পদক অর্জন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ হাসান, চিরিরবন্দর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোরশেদ উল আলমসহ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করে তার গ্রামের বাড়িতে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জ্ঞাপন করেন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ বজলুর রশিদ জানান, দিনাজপুর জিআরপি থানায় সংবাদ দেয়া হয়েছে। দিনাজপুর জিআরপি থানার তদন্তকারি কর্মকর্তা জানান, “মরদেহের সুরতহাল করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে”। এ ঘটনায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 14 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 23 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 23 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক