হোম
অর্থনীতি

পেঁয়াজের বীজ চাষ করে কোটি টাকার ব্যবসা গড়ে তুলেছেন-আরশেদ আলী

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি, ২০২৩ ৬:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ,সিনিয়র স্টাফ রিপোর্টারঃ যে দিকেই চোখ যায় পেঁয়াজের ক্ষেত। সারি সারি প্রতিটি গাছেই কমবেশি ফুল ফুটেছে। আর কিছুদিনের মধ্যে পরাগায়ন শুরু হবে। পরাগায়ন শেষ হলে ২০-২৫ দিনের মধ্যে শুরু হবে বীজ সংগ্রহের কাজ। ঠাকুরগাঁও জেলায় পেঁয়াজের বীজ বানিজ্যিকভাবে চাষ শুরু হয়েছে। আর এ বৃহৎ আকারে বীজ উৎপাদনের কার্যক্রম হাতে নিয়ে অনন্য উদাহরণ স্থাপন করেছেন মো: আরশেদ আলী খাঁন নামে এক ব্যবসায়ি। ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগর বাজার এলাকায় প্রায় সাড়ে ৮ বিঘা (২৬৪ শতক) জমিতে বানিজ্যিকভাবে পেঁয়াজের চাষ করেছেন তিনি।
প্রতি বছরে তিনি ঠাকুরগাঁও জেলায় বীজের পেঁয়াজ রোপন করেন। প্রয়োজনীয় পরিচর্যা শেষে সেগুলো থেকে যে পরিমানে বীজ উৎপাদন হয় সেগুলো জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে লাখ লাখ টাকা আয় করেন তিনি। এতে করে তার পেঁয়াজের প্লটে বেশ কযেকজন মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ভাল মানের বীজ উৎপাদনের মাধ্যমে সুনাম কুড়াতে চান বলে জানান আরশেদ আলী খাঁন। ঠাকুরগাঁও
সদর উপজেলার আখানগরে তার পেঁয়াজের প্লটে গিয়ে দেখা যায়, তিনি সেখানে কয়েকজন শ্রমিক নিযুক্ত করেছেন। পেয়াজের ক্ষেতে শ্যালোমেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছে। পানি দেওয়ার ফলে কোন গাছ যাতে করে হেলে না পরে শ্রমিকেরা তাই বাঁশের লাঠি ও সুতলি দিয়ে গাছের সুরক্ষা বলয় তৈরী করছেন। ওই প্লটে ২৬৪ শতক জমি থাকলেও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার চাড়োলে একজন কৃষকের মাধ্যমে ২৫ বিঘা জমিতে বীজের পেঁয়াজ লাগানো হয়েছে। জেলার বিভিন্ন এলাকার প্রায় ১২৫ জন কৃষককে চুক্তিভিত্তিক প্রায় ২৪ টন উন্নত মানের পেঁয়াজ সরবরাহ করেছেন। সেগুলো থেকে বীজ উৎপাদনের পর আরশেদ আলী ন্যার্য্য দামে পেঁয়াজের বীজ কিনবেন বলে জানান তিনি।
মো: আরশেদ আলী খাঁন বলেন, আমার বাসা পাবনা জেলার কাশনাথপুরে। এখানে সাড়ে ৮ বিঘা জমিতে পেঁয়াজের আবাদ করেছি। যমুনা বীজ ভান্ডার নামে আমার একটি কোম্পানী রয়েছে। গত বছর আমি প্রকল্পের মাধ্যমে প্রতি মন পেয়াজ ২ লাখ টাকা দরে বিক্রি করেছিলাম। এ বছর আশা করছি এখান থেকে প্রায় ৫০ মন বীজ উৎপাদন সম্ভব হবে। সেগুলো জেলার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য স্থানে বিক্রি করে আর্থিকভাবে লাভবনা হওয়া যাবে।
পেঁয়াজের ক্ষেতে নিযুক্ত শ্রমিক আবুল কালাম আজাদ, বিশ্বনাথ ও সুশিল বলেন, এখানে আমরা নিয়মিত কাজ করে থাকি। এখানে ১০-১২ দিনের মধ্যে পরাগায়ন শুরু হবে। পরাগায়ন হয়ে গেলে ২০-২৫ দিন পরেই বীজ প্রস্তুত হবে। এ সময় আমরা প্রতিদিন গড়ে ২৫-৩০ জন শ্রমিক কাজ করবো। ঠাকুরগাঁও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, বর্তমানে পেয়াজের আবাদ চলমান রয়েছে। কিছু কিছু স্থানে কর্তন শুরু হয়েছে। এ বছর জেলায় মোট ৭৯৮ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হলেও ৮০২ হেক্টর জমিতে আবাদ হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১০ হাজার ১৯০ মেট্রিক টন। চলতি মৌসুমে পেঁয়াজের বীজ প্রতি কেজি বিক্রি হতে দেখা যায় ৫-৬ হাজার টাকায়। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মোছাম্মাৎ শামীমা নাজনীন জানান, ঠাকুরগাঁও জেলায় অন্যান্য ফসলের পাশাপাশি পেয়াজেরও ভাল আবাদ হয়। চাষীদের ঠাকুরগাঁও কৃষি বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদান করা হয়েছে। পেয়াজের ক্ষেতে পোকা দমনে বিভিন্ন কার্যকরী পদক্ষেপের বিষয়ে কৃষকদের জানানো হয়েছে। আবহাওয়া অনুকূল ও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে পেয়াজের আশাতীত ফলন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 12 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 18 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 3 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 4 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 4 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 6 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »