admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২৮ অপরাহ্ণ
কুঞ্জ পাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে ঔষধের দোকানে শাঁটার ভেঙ্গে লক্ষাধিক টাকার চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের ১১মাইল বাজারের মাসুদ ফার্মেসী দোকানে। আজ বুধবার (২২ ফেব্রুয়ারী) এই ঘটনা ঘটে। দোকান মালিক রফিকুল ইসলাম বাদী হয়ে ভূল্লী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
দোকান মালিক রফিকুল ইসলাম জানায়, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাসায় যায়। আজ সকালে দোকানে এসে দেখতে পায় দোকানের শার্টারের তালা ভেঙ্গে চোরের দল দোকানে রাখা চারলক্ষাধিক টাকার ঔষধ নিয়ে গেছে।
এ বিষয়ে ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আতিকুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খুব শিগগিরই অপরাধীদের শনাক্ত করে আটক করা হবে।
