admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ৯:৪৪ পূর্বাহ্ণ
সোহরাওয়ার্দী খোকন,জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা শুখানপুকুরী ইউনিয়নে নদীর ধারের পাথর কুড়াতে গিয়ে নদীর পাড় ধসে মাটির নিচে চাপা পড়ে আখি আক্তার (৮) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের বাংরোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আখি আক্তার শুখানপুকুরী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড দক্ষিণ আরাজি গোপালপুর গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় বাঁধ নির্মানের কাজ চলছে। সেখানে মাটির নিচে পাথর পড়ে থাকায় এদিন সকালে দুইবোন নদীর পাড়ে বাসিলা দিয়ে পাথর কুড়াতে গিয়েছিলো। এ সময় উপর থেকে মাটি ধসে পড়ে চাপা পড়ে আখি। পরে তার বোনের চিৎকারে আশেপাশের লোকজন ছুঁটে গিয়ে মাটি সড়িয়ে তাকে উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যায়।
সেখানে চিকিৎসক আখিকে মৃত ঘোষণা করেন। ভুল্লি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহত শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
