হোম
অপরাধ

নিউজিল্যান্ডের গুঁড়োদুধ প্রোডাক্ট নামে বাজার জাত হচ্ছে নকল গুঁড়োদুধ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:১৬ পূর্বাহ্ণ

ফাইল ছবি

কামরুল ইসলাম,স্টাফ রিপোর্টার চট্রগ্রামঃ বিশ্বের কোন দেশে পেয়েছে সোনার খনি আবার কোন দেশে পেয়েছে রূপার খনি বাংলাদেশ পেয়েছে চোরের ও ভেজাল পন্য সামগ্রি তৈরি করার খনি।বিষয় বস্তু হচ্ছে নিউজিল্যান্ড থেকে কোনো দুধ আমদানি না করেও নিউজিল্যান্ডের প্রোডাক্ট ঘোষণা দিয়ে বাজারজাত করা হচ্ছিল এনজিএস গুঁড়োদুধ। আটার সাথে (দুধের ঘোল) মিশিয়ে তৈরি করা হতো এসব গুঁড়ো দুধ। ডানো ব্র্যান্ডের গুঁড়োদুধের ব্যবহৃত প্যাকেট পুনরায় ব্যবহার করেও বাজারে ছাড়া হতো শিশুখাদ্য আর এই খ্যাদ খেয়ে দিনের পর দিন অসুস্থ হয়ে পড়েছে আমাদের সন্তানরা।
সামা মিল্ক নামে মোড়কের গুঁড়োদুধে আটা ও হুইয়ের উপস্থিতি আশঙ্কাজনক। ভেজাল ও নিম্নমানের মেয়াদোত্তীর্ণ গুঁড়োদুধ এবং কেমিক্যাল মিশিয়ে এনজিএস ফুল ক্রিম এবং ফেয়ারলাইফ মিল্ক পাউডার নামে দুধ মোড়কজাত করে বাজারে বিক্রি করত এনজিএস ফুড প্রোডাক্টস নামের কোম্পানি। গতকাল টানা প্রায় সাড়ে ৫ ঘণ্টা অভিযান চালিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই এনজিএস ফুড প্রোডাক্টসের অপকর্ম ও জোচ্চুরি উদঘাটন করে। ঘটনার সাথে জড়িত থাকার দায়ে কারখানার দায়িত্বে থাকা এনজিএস ফুড প্রোডাক্টসের কর্মকর্তা সাগর দে’কে ২ লাখ টাকা জরিমানা এবং ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে সাড়ে ৩৭ হাজার কেজি গুঁড়োদুধসহ কারখানাটির গুদাম সিলগালা করে দেয়া হয়েছে। সাগরকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসন ও বিএসটিআই জানিয়েছে, এনজিএস ফুড প্রোডাক্টস নামের কোম্পানি দীর্ঘদিন ধরে দুধ বাজারজাত করলেও তাদের দুধের গুণগত মান নিয়ে নানা অভিযোগ পাওয়া যাচ্ছিল। তারা বিদেশ থেকে দুধ আমদানি করে বাজারজাত করছে বলে প্রচারণা থাকলেও দুধের মান যাচ্ছেতাই হওয়ায় সন্দেহ পোক্ত হচ্ছিল। ফুল ক্রিম গুঁড়োদুধসহ শিশুখাদ্য হিসেবে বিক্রিত দুধের মান নিয়ে নানা দিক থেকে অভিযোগ আসার পর জেলা প্রশাসন ও বিএসটিআই যৌথভাবে অভিযানের সিদ্ধান্ত নেয়। ওই সিদ্ধান্তের প্রেক্ষিতে গতকাল বেলা ১টা থেকে আকবরশাহ থানার উত্তর কাট্টলী এলাকায় সিটি গেটের ডান পাশে এনজিএস ফুড প্রোডাক্টস কারখানায় অভিযান পরিচালিত হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ মাহফুজুর রহমান, ইন্সপেক্টর (মেট্রোলজি) মোহাম্মদ জিল্লুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ আব্দুর রহিম ও আকবরশাহ থানার পুলিশ কর্মকর্তারা অংশ নেন। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টানা অভিযানে ভ্রাম্যমাণ আদালত নিশ্চিত হন, প্যাকেটের গায়ে নিউজিল্যান্ডের প্রোডাক্টস লেখা হলেও এনজিএস মিল্ক বিদেশ থেকে কোনো দুধ আমদানি করে না।
আদালত সূত্র জানায়, এই কারখানায় মূলত ডানো ব্র্যান্ডের গুঁড়োদুধের ব্যবহৃত প্যাকেট পুনরায় ব্যবহার করে কিছু ভেজাল গুঁড়োদুধ ও সামা মিল্ক নামের মোড়কে আটা মেশানো গুঁড়োদুধ ও হুয়ে (যিবু) নামের একটি পণ্য মিশিয়ে এনজিএস ফুল ক্রিম এবং ফেয়ারলাইফ মিল্ক পাউডার নামে দুধ মোড়কজাত করে বাজারে বিক্রি করত। প্রতিষ্ঠানটির দুই প্রকারের গুঁড়োদুধের মধ্যে ফুল ক্রিম মিল্কের সিএম লাইসেন্স থাকলেও সরেজমিনে দেখা যায়, তারা লাইসেন্সের শর্ত পূরণ করেনি। তাদের দুধ প্যাকেটজাত করার কোনো লাইসেন্স নেই।
অন্যদিকে ফেয়ারলাইফ মিল্ক পাউডারের সিএম লাইসেন্স এবং মোড়কজাতের লাইসেন্স কোনোটিই নেই। দুধের সাথে নানা কেমিক্যাল মিশিয়ে বাজারজাত করলেও তাদের কারখানায় নিয়মিত কেমিস্ট নেই। একজন কেমিস্ট থাকার কথা দাবি করলেও তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়েছে। মিল্ক পাউডারের মোড়কজাত পণ্য বাজারে নিজ নামে বিক্রি করতে হলে নিজ নামে গুঁড়োদুধ আমদানি করে প্যাকেটজাত করার নিয়ম রয়েছে। সেখানে নানা গোঁজামিলের আশ্রয় নিয়ে এনজিএস বিপুল পরিমাণ ‘গুঁড়োদুধ’ বাজারজাত করে আসছিল।
কারখানার গুদামে প্রতিটি ২৫ কেজি করে দেড় হাজার বস্তা গুঁড়োদুধ পাওয়া গেছে। এগুলোর বস্তায় ডানো ও প্যাকেটে এনজিএস দুধের নাম রয়েছে। সবগুলো গুঁড়োদুধ জব্দ করা হয়েছে। জব্দ করা হয়েছে বিভিন্ন কেমিক্যাল। এখান থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। ল্যাবের রিপোর্ট আসার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 4 hours আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 11 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 11 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 1 day আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

বাল্যবিবাহ প্রতিরোধে বীরগঞ্জে সচেতনতামূলক সমাবেশ ও নাটিকা অনুষ্ঠিত।
রংপুর 2 days আগে

সান্তাহারে মোবাইলে ডেকে হত্যা চেষ্টা, কলেজ ছাত্রকে কুপিয়ে গুরুতর জখম।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক