admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি, ২০২৩ ৭:৫৯ অপরাহ্ণ
নুক্ত কলম নিউজ ডেক্সঃ ঠাকুরগাঁওয়ে ৩ নং সদর আকচা ইউনিয়নের চেয়ারম্যান সুব্রত’র নির্দেশে বাবা ও ২ ছেলেকে কুপিয়ে জখম বৃহস্পতিবার দুপুরে (৯ ফেব্রুয়ারি) ওই ইউনিয়নের নিমবাড়ি এলাকার কানিয়া মন্দিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন: বুলুরাম কুমার বর্মণ (৪২) এবং তার দুই ছেলে অর্জুন কুমার বর্মণ (২৫) ও নতুন কুমার বর্মণ (২১)।
ভুক্তভোগীদের অভিযোগ, ২০১৫ সালে চেয়ারম্যান সুব্রত কুমার বর্মণের কিছু জমি কেনেন তার ধর্মজামাই প্রসন্ন কুমার বর্মণের মাধ্যমে বুলুরাম কুমার বর্মণ। কিন্তু রেজিস্ট্রি দিতে টালবাহানা করে সময়ক্ষেপণ করে আসছিলেন সুব্রত। বৃহস্পতিবার ওই জায়গায় বাড়ি করতে গেলে বাধা দেন প্রসন্ন কুমার বর্মণ। কিছু বুঝে ওঠার আগেই বাড়িতে এসে এলোপাতাড়ি মারধর ও কুপিয়ে জখম করে বুলুরামকে।
এ সময় দুই ছেলে অর্জুন ও নতুন বর্মণ বাবাকে বাঁচাতে গেলে তাদেরও মারধর করে প্রসন্ন কুমার বর্মণসহ তার লোকজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর বিকেলে হাসপাতালে ভর্তি হন প্রসন্ন কুমারসহ তিনজন। তারা অভিযোগ করে বলেন, আমাদের জমিতে জোরপূর্বক দখল করে বুলুরামের পরিবারের লোকজন ঘর তোলেন। বাধা দিতে গেলে তারা আমাদের ওপর হামলা চালান। অন্যদিকে, রাত ৮ টার পর ভর্তি হওয়া জামাতা প্রসন্ন কুমার বর্মণ ও তার লোকজনকে দেখতে জেনারেল হাসপাতালে ছুটে যান চেয়ারম্যান সুব্রত কুমার। সংবাদকর্মীদের উপস্থিতি দেখে গুরুতর আহত বুলুরাম বর্মণের পরিবারকে দেখতে পাশের ওয়ার্ডে ছুটে যান তিনি।
টাকা নেয়ার অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান বলেন, ‘মারধরের বিষয়ে আমি কিছুই জানি না। বুলুরামের পরিবার অসহায় বলে তাদের ওই জমিতে মাথা গোঁজার ঠাঁই দিয়েছিলাম। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।