হোম
দুর্ঘটনা

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দায় পাথর তুলতে গিয়ে বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ পাথর শ্রমিক

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি, ২০২৩ ১০:৫৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ জুলহাস উদ্দীন,স্টাফ রিপোর্টারঃ পঞ্চগড়ের তেতুঁলিয়া বাংলাবান্ধায় মহানন্দা নদীতে পাথর তুলতে গিয়ে বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন ফরিদ (২৪) নামের এক পাথর শ্রমিক। বুধবার সকালে বাংলাবান্ধা ইউপির জায়গীরজোত সীমান্ত এলাকায় ৭৩১ মেইন পিলারের ৭ আর সাব পিলার এলাকায় ঘটনাটি ঘটেছে। আহত পাথর শ্রমিক ওই এলাকার তমিরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানায়, সকালে সীমান্ত নদী মহানন্দায় পাথর তুলতে যান ফরিদ। মহানন্দায় পাথর উত্তোলনের সময় বিএসএফের ১৭৬ ব্যাটালিয়নের জালাসী ক্যাম্পের বিএসএফ এক সদস্য বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে গুলি করে। গুলিটি ফরিদের ডান পায়ে লেগে বাঁ-পা দিয়ে বের হয়ে যায়। এতে নদীর পানিতে লুটিয়ে পড়লে স্থানীয়দের সহায়তায় তাকে দ্রæত উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতালে আনা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরী বিভাগ থেকে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতালে রেফার্ড করা হয়। পরে সেখান উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তবে এ ঘটনার পরপরই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানায়। দুপুরে বাংলাবান্ধা জিরোপয়েন্টে ৭৩২ মেইন পিলারের ১ এস সাব পিলার এলাকায় দু’দেশের ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশের ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাহফুজুল হক ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৭৬ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট এসএস শিরোহীসহ বিজিবি-বিএসএফের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বৈঠকে ১৮ বিজিবির অধিনায়ক গুলি করার কারণ জানতে চাইলে বিএসএফ ১৭৬/কমান্ডার জানান, ফায়ারটি অনাকাংখিত হয়েছে। পরবর্তীতে এরকম অনাকাংখিত ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্ক থাকবেন বলে জানান। এ জন্য উক্ত ঘটনার তদন্ত স্বাপেক্ষে বিএসএফ সৈনিক অপরাধী হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। তবে বর্ডার গাইড লাইন মেনে চলতে হবে এবং ছোট ছোট সমস্যা কোম্পানী /পোস্ট কমান্ডাররা সমাধান করবেন।
বিকেলে জায়গীর জোত সীমান্তে মহানন্দা নদীতে বিজিবির কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেও এসব বিষয়ে আলোচনা করা হয়। স্থানীয় কয়েকজন পাথর শ্রমিক জানান, ফরিদসহ আমরা কয়েকজন ১৫ দিন পরে মহানন্দা নদীতে পাথর তুলতে যাই। নদীতে পাথর তুলতে নেমে কাজ শুরু করতেই বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে দুই বিএসএফ। তারা ফরিদের হাটুতে গুলি করে পালিয়ে যায়। এতে আমরা ভীত হয়ে পড়ি। পরে ফরিদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি।
ফরিদের ফুফু রহিমা আক্তার (৪২) জানান, আমরা খুব গরীব মানুষ ভাই। নদীতে পাথর তুলে জীবিকা চলে আমাদের। আজ (বুধবার) আমার ভাতিজা ফরিদ পাথর তুলতে গিয়ে তার পায়ে বিএসেেফর গুলি লেগেছে। দুই পায়ের অবস্থা খুবই খারাপ। রংপুর হাসপাতালে ভর্তি আছে। জানিনা তার পরিবার কিভাবে চলবে। তার সংসার এখন কিভাবে চলবে।
১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মাহফুজুল হক বলেন, বিষয়টি জানার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যাই। ঘটনাস্থল পরিদর্শন করে বাংলাবান্ধা-ফুলবাড়ি জিরোলাইনে বিএসএফের সাথে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছে। এ ঘটনায় কোন বিএসএফ সদস্য জড়িত আছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে তারা। সেই সাথে সীমান্তে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে এ ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকার কথা জানিয়েছে তারা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার-৩ : বিপুল পরিমান মাদক উদ্ধার।
অপরাধ 8 minutes আগে

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 14 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 23 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 23 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক