admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:২৭ অপরাহ্ণ
শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় ভুট্টার ক্ষেত থেকে নিখোঁজে এক দিন পর শাহরিয়ার ইসলাম রিয়াজ (১৭) নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছ থানা পুলিশ। ৫ ফেব্রুয়ারি(রাববার) সন্ধ্যায় বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের যাদবপুর গ্রামের একটি ভুট্টার খেত থেকে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন শাজাহানপুর থানা পুলিশ। নিহত শাহরিয়ার ইসলাম রিয়াজ বগুড়া শেরপুর উপজেলার আমরুল ইউনিয়নের পরান বাড়িয়া গ্রামের মোঃ বাবলু মিয়ার ছেলে। তিনি শেরপুর কজেলের একাদশ শ্রেণির ছাত্র ছিল।
শাজাহামপুর থানার ওসি আব্দুল কাদের জেলানী বিষয়টি নিশ্চিত করে বলেন, রিয়াজের মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের মোটিভ জানতে তদন্ত শুরু হয়েছে।পরিবারের বরাত দিয়ে ওসি আব্দুল কাদের জেলানী জানান, রিয়াজ শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর তিনি আর বাড়িতে ফেরেননি। ছেলের সন্ধান না পাওয়ার কারণে রোববার সকালে পরিবারের পক্ষ থেকে শাজাহানপুর থানায় একটি সাধারণ ডায়েরি ( জিডি) করা হয়। এর পর সন্ধ্যার দিকে রিয়াজের লাশ ভুট্টার খেতে পাওয়া যায়।
তিনি আরও বলেন,রিয়াজের শরীরে একাধিক স্হানে ছুরিকাঘাতে চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোথাও তাকে হত্যা করার পর লাশ এই খানে ফেলে রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।
