হোম
অপরাধ

সুনামগঞ্জে সন্ত্রাসীদের হামলায় বৃদ্ধা আহত বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৩৮ পূর্বাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের মোহনপুর গ্রামে পূর্ব শত্রুুতার জের ধরে প্রতিবেশী বৃদ্ধাকে কুপিয়ে জখম, বাড়ীরঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহনপুর গ্রামের পশ্চিমহাটি আলাউদ্দিনের বাড়ীতে শনিবার সকাল সাড়ে ১০টায়। গুরুতর আহত আলা উদ্দিনের স্ত্রী হাওয়ারুনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত হাওয়ারুনের স্বামী আলাউদ্দিন বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ ও স্থানীয় সুত্র জানায়,বৃদ্ধা হাওরুণ ও তার স্বামী আলা উদ্দিন বিশাল বাড়ীতে তারা দুজনই বসবাস করে আসছেন। তাদের সন্তানরা দেশের বাহিরে থাকায় একই গ্রামের মৃত আবু সাঈদের পুত্র জমির আলী, রহমত আলী, মৃত খালিকের পুত্র আবু কালাম ও জমির আলীর স্ত্রী রফিনা বেগমের নজর পড়ে তাদের বাড়ীর উপর।
সুযোগ সন্ধানের অপেক্ষায় তারা বসে থাকে এবং প্রায়ই আলা উদ্দিন ও তার স্ত্রী হাওয়ারুন বেগমকে বাড়ী ছেড়ে অন্যত্র চলে যাওয়ার পরামর্শ দিতে থাকেন। তাদের পরামর্শ না শুনায় আসামীরা ক্ষুদ্ধ হইয়া উঠে এবং যে কোন মুল্যে তাদের বাড়ীটি দখল করার পায়তারা করতে থাকে। তারই জের ধরে শনিবার সকালে ব্দ্ধৃ আলা উদ্দিন ও তার স্ত্রী হাওয়ারুনের উপর হামলা চালিয়ে গুরুতর জখম করে। গুরুতর আহত হাওয়ারুনকে সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তৃব্যরত ডাক্তার জানান, হাওয়ারুনের চোখের অবস্থা খুবই গুরুতর। রোগীর ডান চোখে গুরুতর আঘাতের ফলে প্রচুর রক্ষকরণ হয়েছে এবং উন্নত চিকিৎসা করা না হলে চিরতরে চোখটি বিনষ্ট হওয়ার সম্ভাবনা আছে। মারপিটের সময় বৃদ্ধ আলাউদ্দিনের ঘরে থাকা নগদ ৪ লাখ ৮০ হাজার টাকা, র্স্বনালংকার ও আসবাবপত্র ভাংচুর করে সন্ত্রাসীরা। অভিযোগকারী আলা উদ্দিন জানান, আমার পার্শ্ববতী বাড়ীর সন্ত্রাসী প্রকৃতির লোকজন দীর্ঘ দিন ধরে আমার বাড়ীটি দখলের পায়তারা করছে এবং প্রায়ই আমাকে বলতো তোমরা বুড়াবুড়ির এত বড় বাড়ীর দরকার কি? তোমার শহরে চলে যাও।
তাদের কথা না শুনায় আমাদের উপর আক্রমন চালিয়ে আমার মেয়েদের পাঠানো গাড়ী কিনার জন্য ৪ লাখ ৮০ হাজার টাকা, আমার স্ত্রী’র র্স্বনালংকার ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষতি করে। বর্তমানে আমার স্ত্রীর একটি চোখ নষ্ট হয়ে গেছে। তাকে সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাচ্ছি। ডাক্তার বলছে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে নিয়ে যেতে। কিন্তু আমার আর্থিক অবস্থা ভাল না থাকায় সুনামগঞ্জ হাসপাতালেই চিকিৎসা করাচ্ছি। আমি ন্যায় বিচার পাওয়ার আশায় সুনামগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, একটি অভিযোগ পেয়েছি। ঘটনার বিষয়ে তদন্ত পূর্বক দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 26 minutes আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 3 hours আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 7 hours আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 14 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 15 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 2 days আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক