হোম
অপরাধ

ঠাকুরগাঁওয়ে বিজিবি ক্যাম্প সংলগ্ন সত্যপীর ব্রীজের কাজে অনিয়মের অভিযোগ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১১:৩৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের পৌর শহরের বিজিবি ক্যাম্পের সামনে সত্যপীর ব্রীজের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ব্রিজের কাজে নিম্নমানের সামগ্রী, পুরাতন মালামাল দিয়ে অ্যাপ্রোচের কাজ করাসহ নানা অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে ব্রিজের নির্মাণ সংক্রান্ত তথ্য চাইলে সড়ক ও জনপদ বিভাগকে দেখিয়ে দেয়। আবার সড়ক ও জনপদের কাছে গেলে তারা বলে, ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে সব তথ্য আছে। এমন দায়সারা আচরণে জনগণের কাছে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান প্রকৌশলী এবং ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের পরিচালকের মধ্যে বার্ষিক কর্মসম্পাদক চুক্তি হয়েছে। সেখানে উল্লেখ আছে, সরকারি দফতর/সংস্থা সমূহের প্রতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহীতা জোরদার করা, সুশাসন সুসংহতকরণ এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে রুপকল্প-২০২১ এর যথাযথ বাস্তবায়ন।
কিন্তু এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিষয়টি উল্টোটা লক্ষ্য করা গেছে। সড়ক ও জনপদ বিভাগের ওয়েবসাইট থেকে জানা যায়, জাইকা’র অর্থায়নে জুলাই-২০১৯ থেকে জুন-২০২০ অর্থ বছরের জন্য ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের আওতায় দেশের পশ্চিমাঞ্চলের ২৬টি জেলায় জাতীয়, আঞ্চলিক ও জেলা মহাসড়কে ৮২টি ব্রিজ নির্মাণের নিমিত্তে ২০১৯ সালের ১৮ জুন সরকারের সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে চুক্তি হয়। চুক্তি মোতাবেক ৭টি প্যাকেজে কাজটি বাস্তবায়ন হচ্ছে। ২০১৯ সালের ২৫ এপ্রিল দরপত্র আহ্বান করা হয় এবং ২০২১ সালের জুন মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল। সাইনবোর্ডের তথ্য অনুযায়ী, প্যাকেজ পিডাব্লিউ-০৬ এন এর আওতায় ঠিকাদারি প্রতিষ্ঠান কনকর্ড প্রগতি কনসোর্টিয়াম লিমিটেড ২০২০ সালের ১২ অক্টোবর ব্রিজের কাজ শুরু করে। যা দুই বছরের মধ্যে শেষ হওয়ার কথা কিন্তু ৩ বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতির কারণে কাজ শেষ হচ্ছে না। এতে করে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এবং অনেকে দুর্ঘটনারও শিকার হয়েছেন। এই জনদুর্ভোগ থেকে রক্ষা পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
ঠাকুরগাঁও পৌর শহরের কলোনি এলাকার বাবুল হোসেন বলেন, ‘এই ব্রিজের কাজ যেভাবে করা হচ্ছে, তা কয়েক বছরের মধ্যে নষ্ট হয়ে যাবে। জনগণের কোটি কোটি টাকা গচ্চা যাচ্ছে।’ব্রিজের দায়িত্বে থাকা কনকর্ড প্রগতি কনসোর্টিয়াম লিমিটেডের অ্যাসিটেন্ট ইঞ্জিনিয়ার সাব্বির আজিজ বলেন, ‘এই ব্রিজের স্টিমেট দেওয়া সম্ভব নয়। এই প্যাকেজের আওতায় ৮টি ব্রিজ হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগের কাছে গেলে সব তথ্য পাবেন।’ঠাকুরগাঁও সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রাফিউল ইসলাম বলেন, ‘এই তথ্য আমাদের কাছে নেই। এই পেতে হলে বগুড়া অফিসে যেতে হবে।’ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট প্রকল্পের পরিচালক খান মো. কামরুল আহসান বলেন, ‘এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ম্যানেজারের সঙ্গে কথা বললে, সবকিছু জানতে পারবেন।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 27 minutes আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 3 hours আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 7 hours আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 14 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 15 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 2 days আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক