admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ প্রেস-বিজ্ঞপ্তি র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গত ২৫/০১/২০২৩ইং তারিখে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানাধীন বড় খোদাতপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জোড়া খুন সংঘটিত হওয়া সংক্রান্তে উক্ত হত্যা মামলার একজন অন্যতন প্রধান আসামী রংপুর জেলার সদর থানা এলাকায় অবস্থান করছে। উক্ত গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল ২৬ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ রাত্রি ৩ টা ১৫ মিনিটে রংপুর জেলার সদর থানাধীন ধাপমোড় এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে বর্ণিত হত্যা কান্ডের অন্যতম মূলহোতা মোঃ আজাহার আলী মন্ডল(৬৩), সাং- খোদাতপুর, ৪নং ঘোড়াঘাট ইউনিয়ন, থানা- ঘোড়াঘাট, জেলা- দিনাজপুরকে আতœগোপনকৃত অবস্থায় গ্রেফতার করে।
উল্লেখ যে, গত ২৫/০১/২০২৩ইং তারিখ অনুমান সকাল ৯ টার সময় জনৈক মোঃ হায়দার আলী (৫২), পিতা- মৃত কফিল উদ্দিন মন্ডল, সাং- খোদাতপুর, থানা- ঘোড়াঘাট, জেলা- দিনাজপুর এর ছেলে মনোয়ার হোসেন মিম (২৫) ও ভাতিজা মোঃ রাকিব হোসেন মন্ডল (২২) দ্বয় তাদের ইরি ধানের জমিতে পানি দেয়ার জন্য জমিতে গেলে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে উপরোক্ত গ্রেফতারকৃত আসামীসহ তার সহযোগী অন্যান্য আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে অর্তকিত হামলা করতঃ মারধর করে গুরুতর আহত করে। তাদের কে চিকিৎসা প্রদানের জন্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে মৃত ঘোষণা করে।
উক্ত ঘটনায় ভিকটিম মৃত মনোয়ার হোসেন মিম (২৫) এর পিতা বাদী হয়ে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত জোড়া খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং বর্ণিত হত্যা কান্ডের উপরোক্ত অন্যতম প্রধান আসামীকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে বর্ণিত হত্যা কান্ডের ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। ধৃত আসামীকে দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।