admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ
মোঃ আনোয়ার হোসেন ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার ধুনট উপজেলার দৃষ্টি নন্দিত মডেল মসজিদের নব নিযুক্ত ইমাম-মুয়াজ্জিন ও খাদেমকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত। বুধবার(২৫ জানুয়ারী) বিকাল ৪ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তিনি নবনিযুক্ত ইমাম হাফেজ মাওলানা মুফতি মাহবুবুর রহমান, মুয়াজ্জিন আব্দুল্লাহ, খাদিম আব্দুল লতিফ ও ইয়াছিন আলীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইফার ফিল্ড সুপারভাইজার মীর আরিফ হোসেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের ধুনট শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন।