হোম
অপরাধ

সুনামগঞ্জের চারাগাঁও সীমান্তে ২৭টন অবৈধ কয়লাসহ আটক ২

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৩ ৯:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

আমির হোসেন,সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও পৃথক অভিযান চালিয়ে ২৭ মেঃটন অবৈধ কয়লাসহ ২জনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল (২৪ জানুয়ারি মঙ্গলবার) উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের চারাগাঁও সীমান্তে তাহিরপুর থানা পুলিশ দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে ২৭ মেঃ টন অবৈধ কয়লা সহ অরুন দাস (৪৭) ও সালাম মিয়া (১৮) নামের দুই জনকে আটক করে। আজ বুধবার (২৫ জানুয়ারী) দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের লালঘাট, বাঁশতলা, চারাগাঁও এলসি পয়েন্ট, জঙ্গলবাড়ি ও কলাগাঁও এলাকা দিয়ে সোর্স পরিচয়ধারী চোরাকারবারী রফ মিয়ার নেতৃত্বে সরকারের লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে কয়লা ও চুনাপাথর পাচাঁর করে প্রথমে চারাগাঁও শুল্কষ্টেশনের বিভিন্ন ডিপুতে মজুত করা হয়। পরে ঠেলাগাড়ি ও ট্রলি দিয়ে পাচাঁরকৃত অবৈধ মালামাল বিজিবি ক্যাম্পের সামনের রাস্তা দিয়ে সমসারপাড় নিয়ে ছোট নৌকা বোঝাই করে বৈঠাখালী বাঁধের কাছে নিয়ে বড় কাঠবড়ি ও স্টিলবডি ইঞ্চিনের নৌকা বোঝাই করে।
তারপর পাটলাই, বৌলাই ও রক্তি নদী পথে নেত্রকোনা জেলার কলমাকান্দা, ভৈরব ও সুনামগঞ্জসহ বিভিন্ন স্থানে পাঠানো হয় পাচাঁরকৃত কয়লা ও চুনাপাথর। সরকারের লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে পাচাঁর করা এসব অবৈধ কয়লা ও পাথর থেকে থানা পুলিশ, ডিবি পুলিশ, বিজিবি ও সাংবাদিকদের নাম ভাংগিয়ে লাখলাখ চাঁদা উত্তোলন করে রফ মিয়া। এমন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারী) দিনব্যাপী পৃথক অভিযান চালিয়ে ২৭মেঃটন অবৈধ চোরাই কয়লাসহ অরুন দাস ও সালাম মিয়াকে গ্রেফতার করে পুলিশ।
এব্যাপারে চারাগাঁও শুল্কষ্টেশনের কয়েকজন কয়লা ব্যবসায়ী জানান- সাংবাদিক, পুলিশ, বিজিবির সোর্স পরিচয়ধারী রফ মিয়া ও আলী হোসেন অবৈধ কয়লা ও চুনাপাথর পাচাঁর করার পর চাঁদা উত্তোলন করে। তারা বললে কয়লা ও পাথর পাচাঁর হয়, আর না বললে হয় না। তাদের এই চোরাচালান ও চাঁদাবাজি বাণিজ্য চলছে দীর্ঘদিন যাবত। এব্যাপারে সোর্স আলী হোসেন বলেন- ভারত থেকে যখন কয়লা পাচাঁর হয় তখন আমি শুধু হিসাব রাখি, আর চাঁদার টাকা তুলে রফ মিয়া। আমাকে তারা কর্মচারী হিসেবে রেখেছে। কাকে কত টাকা চাঁদা দেয় তা আমি জানিনা।
তাহিরপুর থানার ওসি ইফতেখার হোসেন বলেন- ১৫ মেঃটন কয়লাসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে আর বাকি ১২টন কয়লা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এঘটনার প্রেক্ষিতে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। এব্যাপারে অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত ১৩ই জানুয়ারী শুক্রবার দুপুরে টেকেরঘাট সীমান্তের বুরুঙ্গা এলাকা দিয়ে অবৈধভাবে কয়লা পাচাঁরের সময় ভারতীয় বিএসএফের গুলিতে দেলোয়ার হোসেন (২৮) নামের এক যুবকসহ গত ৯ মাসে চোরাই কয়লা আনতে ভারতে গিয়ে মোট ৪ বাংলাদেশীর মৃত্যু হয়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

কুড়িগ্রামের রাজারহাটে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষে আহত ৬জন।
অপরাধ 2 hours আগে

বগুড়ায় দুই নারীকে বেঁধে রেখে দুর্ধর্ষ ডাকাতি।
দুর্ঘটনা 5 hours আগে

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৩ হাজার ২০টি ইয়াবা ট্যাবলেট সহ আটক-১।
অপরাধ 9 hours আগে

সুনামগঞ্জ কাবিখা বাস্তবায়ন মনিটরিং কমিটি গঠনে ব্যাপক অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 16 hours আগে

সাভার প্রেসক্লাবকে জমিসহ ভবন তৈরি করে দেয়া হবে: ইয়াসিন ফেরদৌস।
ঢাকা 16 hours আগে

ঠাকুরগাঁওয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ-চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে মানবিক সহায়তা বিতরণ।
রংপুর 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে উপকরণ বিতরণ।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল
রংপুর 2 days আগে

বগুড়ায় এসএসসি পরীক্ষায় মহিলা দল নেত্রীর হয়ে প্রক্সি দিতে গিয়ে
বগুড়া 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক