admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৬ জানুয়ারি, ২০২৩ ১১:৩০ অপরাহ্ণ
নাটোর প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে প্রেমিক যুগল একসাথে বিষপান করেছে। প্রেমিক ইমনের (১৮) অবস্থা আশংকাজনক হলেও মারা গেছেন প্রেমিকা রুপা (১৫)। প্রেমিক ইমনকে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেয়া হয়েছে। প্রেমিকার লাশ ময়না তদন্তের জন্য গুরুদাসপুর থানার মাধ্যমে নাটোর মর্গে প্রেরণ করা হচ্ছে।
পরিবার এলাকাবাসী ও হাসপাতালসুত্রে জানাগেছে, উপজেলার খুবজীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী রুপা খাতুনের সাথে কুমিল্লা জেলার মুরাদ নগর উপজেলার হায়দারাবাদ গ্রামের ইমনের সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৬ মাস ধরে চলছিলো হৃদয়ঘটিত সম্পর্ক। রবিবার প্রেমিক ইমন গোপনে প্রেমিকা রুপার সাথে দেখা করার পরে বিয়েও করেন তারা।
পরে ইমন বিয়ের বিষয়টি রুপার পরিবারে জানালে তারা ওই বিয়ে মেনে না নিলে অভিমানে দুজনই তরল কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করে। দুজনকেই আশংকাজনক অবস্থায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে আনা হয়। চিকিৎসারত অবস্থায় প্রেমিকার মৃত্যু হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দিল শামিমা আফরোজ আরশি জানান, বিকালে কিটনাশক পান করা অবস্থায় আশংকাজনক দুজনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তরুনীর মৃত্যু হয়। পরে ইমনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী পাঠানো হয়েছে। গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মশিউর রহমান জানান, আত্মহত্যার ঘটনায় নিহত এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য নাটোর মর্গে প্রেরনের ব্যবস্থা করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।