admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ জানুয়ারি, ২০২৩ ৭:৫৮ অপরাহ্ণ
মুক্ত কলম নিউজ ডেক্সঃ দিনাজপুর র্যাব-১৩ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভ‚মিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুর এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজশাহী থেকে নীলফামারী জেলার সদর থানাধীন সদর রেলস্টেশন অভিমুখী রেল যোগে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য হেরোইন নিয়ে আসছে।
উক্ত গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর র্যাবের একটি আভিযানিক দল ১১ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ সন্ধ্যা থেকে নীলফামারী জেলার সদর থানাধীন সদর রেলস্টেশনে অবস্থান করে। অদ্য ১২ জানুয়ারি ২০২৩ খ্রিঃ তারিখ ভোর রাত আনুমানিক ৫ টায় র্যাবের সাদা পোশাকধারী সদস্য যাত্রীর ছদ্দবেশ ধারণ করে থাকা সন্দেহভাজন ১ জন ব্যক্তির পিছু নিলে নীলফামারী সদর রেলস্টেশনের নিকটে ভাংড়ির আড়তের সামনে সন্দেহভাজন ০১ জন ব্যক্তি ও তার সহযোগী আরো ০১ জন ব্যক্তিদের থেকে অভিনব কায়দায় পরিহিত আন্ডারওয়ারের ভিতর লুকানো অবস্থায় ১৩৮ গ্রাম হেরোইন সহ আসামী ১। মোঃ সেলিম আলী (৪৩), সাং- লাকরাদিঘী, ২। মোঃ বাবুল শেখ (৪৭), সাং- উজানপাড়া, উভয় থানা- গোদাগাড়ী,জেলা- রাজশাহীদ্বয়কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় বেশ কিছু দিন ধরে অতি গোপনে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য হেরোইনের ব্যবসা করে আসছে মর্মে স্বীকার করে। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নীলফামারী জেলার সদর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করে আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।