admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২৩ ৮:৫৭ অপরাহ্ণ
পি কে রায়,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরে অ্যাডভোকেটের বাসা থেকে স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। শুক্রবার (৬ জানুযারী) সকালে দিনাজপুর শহরের লিলির মোড় লুৎফরনেছা টাওয়ার এর সামনে অ্যাডভোকেট নীলুফার রহিম এর বাসা থেকে এই স্বামী ও স্ত্রীর মরদেহ উদ্ধার করেছেন পুলিশ।
মৃত স্বামী ও স্ত্রীর নাম রইস উদ্দীন ও তার স্ত্রী সুরাইয়া বেগম। তারা দীর্ঘদিন ধরে অ্যাডভোকেট নীলুফার রহিম এর বাসার দেখা শুনার কাজে নিয়োজিত ছিলেন। স্থানীয় সুত্রে জানা যায়, মৃত রইস উদ্দীন ও তার স্ত্রী সুরাইয়া এই বাসায় দীর্ঘ প্রায় ১৫ বছর যাবৎ বসবাস এবং কেয়ার টেকারের দায়িত্ব পালন করে আসছিলেন। দুর্ঘটনা স্থলে মৃত রইস উদ্দীনকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় এবং তার স্ত্রী মৃত সুরাইয়া বেগমকে মাথায় আঘাতপ্রাপ্ত রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখা যায়।
ঘটনাস্থল পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার মোমিনুল করিম (প্রশাসন) সাংবাদিকদের বলেন, এটা পরিকল্পিত নাকি স্বামী স্ত্রীর দ্বন্দে স্বামী স্ত্রীকে মেরে নিজে আত্মহত্যা করেছে কিনা তা এখনই স্পষ্ট করে বলা যাবে না। তবে তদন্ত সাপেক্ষে প্রেস বিফ্রিং এর মাধ্যমে পরবর্তীতে জানানো হবে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর ডিবি, এনএসআই, পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা পরিদর্শন করেছেন।