admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২২ ১:১৬ অপরাহ্ণ
মোঃ আব্দুল আলিম, কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার পোড়াদহ রেলস্টেশন এর পাশে সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হন বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার সদস্য MB Television এর ক্যামেরা পার্সন মোঃ শাকিল হাসান (২২), সন্ত্রাসীরা তাঁকে মৃত ভেবে ঘটনাস্থলে তাকে ফেলে চলে যায়।
পরে স্থানীয় জনগণ হাত-পা বাঁধা অবস্থায় আহত শাকিলকে পোড়াদহ রেল স্টেশন এর পাশে একটি পরিত্যাক্ত জায়গা থেকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেলে নিয়ে আসেন। এ বিষয় নিয়ে বাংলাদেশ প্রেসক্লাব কুষ্টিয়া জেলা শাখার সভাপতি সেক্রেটারি বলেন মামলার প্রস্তুতি চলছে।