admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২২ ৫:৫৮ অপরাহ্ণ
বগুড়া প্রতিনিধিঃ শীতের মধ্যে ধুনট পূর্বভরণশাহী ইজতেমার দ্বিতীয় দিনে তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বিদেরগুরুত্বপূর্ণ বয়ান ও নফল নামাজ, তাসবিহ তাহলিল চলছে ৷ ৯ ডিসেম্বর শুক্রবার সকালে তাবলীগ জামাতের মুরুব্বীদের আম বয়ানের মধ্যে দিয়ে ধুনট পূর্বভরণশাহী ইজতেমার প্রথম দিন অতিবাহিত হয়েছে।
ইজতেমার পরিচালনা শুরার সদস্য আব্দুল মান্নান খান বলেন(১১ ডিসেম্বর) রবিবার আখেরি মোনাজাতের মাধ্যমে ২০২২ সালের ধুনট পূর্বভরণশাহী ইজতেমার তৃতীয়তম আসর শেষ হবে।
আগামীকাল রবিবার সকালে মাঃ আব্দুর রহিম সাহেবের হেদায়েতী বয়ান হবে। এবং সকাল নয়টার মধ্যে মোনাজাতের মাধ্যমে এবারের ইজতেমা শেষ হবে। দোয়া পরিচালনা করবেন, মাওলানা আব্দুল মতিন সাহেব।