হোম
অপরাধ

ঢাকার সাভারে স্বেচ্ছাসেবক লীগ নেতার হামলায় ব্যবসায়ী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২২ ১১:৫৭ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম নিউজ ডেক্সঃ ঢাকার সাভারে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে এক ফার্মেসী ব্যবসায়ী ও তার ভাইয়ের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক লীগের নেতার বিরুদ্ধে। এঘটনায় একজন সুস্থ থাকলেও হোসেন ফার্মেসী ব্যবসায়ী তিন দিন ধরে হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখনও জ্ঞান ফেরেনি বলে জানিয়েছে তার পরিবার। মঙ্গলবার দুপুরে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত ফার্মেসী ব্যবসায়ী হোসেন আলীর ছোট ভাই মোকছেদ আলী এসব জানান।

এর আগে ২৬ নভেম্বর রাত ১০টায় রাজফুলবাড়ীয়ার রামচন্দ্রপুর এলাকায় হামলার শিকার হন হোসেন আলী (৪০) ও তার ছোট ভাই খোরশেদ আলম (৩৮)। পরে রোববার ভুক্তভোগীদের বোন সাভার থানায় একটি লিখিত অভিযোগ করেন।অভিযুক্তরা হলেন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সাফু, তার সহযোগী আনোয়ার হোসেন, মো. আব্বাস বাদল, কামরুল, নাঈম, আনিস ও মুন্নাসহ অজ্ঞাত ১০-১২ জন। তারা সবাই রাজফুলবাড়িয়া এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগে বলা হয়, জমি সংক্রান্ত বিষয় নিয়ে প্রভাবশালী শফিকুল ইসলাম সাবু ও আনোয়ার হোসেনের সাথে আগে থেকে হোসেন আলীর পরিবারের মধ্যে বিরোধ চলছিলো। এ নিয়ে বিভিন্ন সময় হোসেন আলীদের হুমকি প্রদান করা হতো। এরই জেরে গত ২৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে হোসেন ও তার ভাই খোরশেদ রিকশায় রাজফুলবাড়ীয়া এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় রামচন্দ্রপুর এলাকায় পৌছলে অজ্ঞাত ১০-১২ সন্ত্রাসী তাদের পথরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই রিকশা থেকে তাদের টেনহিচড়ে নামিয়ে চাপাতি, রামদা, চাকু, লোহার রড, লোহার পাইপ দিয়ে উপুর্যপরি নির্মম ভাবে আঘাত করতে থাকে। এসময় শফিকুল ইসলামের নির্দেশে দুই ভাইকে মৃত্যু নিশ্চিত করতে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। পরে তারা মাটিতে পরে গেলে শফিকুল লাঠি দিয়ে হোসেন আলীর মাথায় উপুর্যুপরি আঘাত করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরে তাদের সঙ্গাহীন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। অবস্থার অবনতি হলে হোসেন আলীকে সাভারের এনাম মেডিক্যাল কলেজের আইসিইউতে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন হোসেনের ছোট ভাই মোকছেদ আলী বলেন, ‘হোসেন ভাইয়ের অবস্থা ভালো না। খুব খারাপ অবস্থা। আইসিইউতে তিন দিন ওনার জ্ঞান নাই। খুবই সিরিয়াস। তবে আমার আরেক ভাই মোর্শেদ সুস্থ আছে। ও (সাফু) হলো সন্ত্রাসী। ওর বিরুদ্ধে ১০-১২টা জিডি, অনকে গুলা ভূমিদস্যু মামলা আছে। ওই সন্ত্রাসী কইরা এভাবে মানুষরে মারে, গ্যাঞ্জাম করে। মানুষের জায়গা দখল কইরা নিয়া যায় কোন কাগজপত্র ছাড়াই। পূর্ব শত্রুতার বিষয়ে তিনি বলেন, ‘ও (সাফু) আমার জ্যাঠার ২৬ শতাংশ জাগা কিনছে। পরে আবার ওই জায়গা আমার মামার কাছে বিক্রি কইরা ফালাইছে। সব মাপযোগ করে দেয়ার পরেও আবার নতুন করে ওই জায়গা দাবি করে। এটা নিয়া অনেক বিচাট শালিশ হইছে। ওগো কোন দলিল নাই, কাগজ নাই। থানা পুলিশ কারও বিচার মানে না ও।

অভিযোগের বিষয়ে ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম সাফু বলেন, আমি শুনছি ওদের কে বা কারা মারছে? আমিতো ছিলাম না। আমার নামে অভিযোগ করছে কিভাবে? হোসেনের চাচাতো ভাইদের সাথে আমার একটা জমি না গ্যাঞ্জাম আছে। হোসেনের লগেতো আমার কোন বিরোধ নাই। তার সাথেতো অনেক লোকেরই গ্যাঞ্জাম। এখন কে বা কারা কি করছে আমিতো জানি না।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, ‘তদন্তে জানতে পেরেছি আসামিপক্ষ ভিকটিমকে অনেক মারধর করছে। সে এনাম মেডিক্যাল কলেজ হাসাপাতালে লাইফ সাপোর্টে আছে। আরেকজন সুস্থ আছেন। আসলে জায়গা জমির বিষয় নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিমদের অনেক মারধর করছে। এঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ ১০-১২ জনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। পলাতক অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। এঘটনায় মামলা নথিভুক্তের বিষয়টিও প্রক্রিয়াধীন।  ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দিন বলেন, ‘বিষয়টা আমার জানা নাই। আমাদের সংগঠনের কেউ যদি আইনগত বা সামাজিক ভাবে অপরাধী হয়ে থাকে। তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 5 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 19 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 19 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক