হোম
অপরাধ

সিংগাইরে চলাচলের রাস্তা বন্ধ করে জোর করে জমি দখলের চেষ্টা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ নভেম্বর, ২০২২ ১:২৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ভোর বাজার এলাকায় কয়েকটি গাছ কেটে চলাচলের রাস্তা বন্ধ করে জোর করে অবৈধভাবে জমি দখলের চেষ্টা করছে একটি কুচক্রী মহল। রাস্তায় কাটা গাছ ফেলে জোর করে জমি দখলের চেষ্টা করছেন বলে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।  মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে সিংগাইয় উপজেলার গোবিন্দল ইউনিয়নের ভোরবাজার এলাকা গিয়ে এমন চিত্র দেখা গেছে। জমির মালিক আবুল কাশেম শাহিন বলেন, আমাদের ৬ শতাংশ খরিদ কৃত জায়গা। রাস্তাসহ এবং পার। ১৯৯৫ সাল থেকে ২০১৯ পর্যন্ত ক্রমান্নয়ে বিভিন্ন সময়ে দুই শতাংশ, দেড় শতাংশ মোট ৬ শতাংশ কেনা হয়েছে। আর যারা এই জায়গাগুলোর ওয়ারিশের ভাগ পেয়েছে তাদের থেকে ক্রয় করা হয়েছে। এবং সেগুলো এখানকার সাবেক চেয়ারম্যান নিজে দলিল করে দিয়েছিলেন। কিন্তু কিছুদিন থেকে এই এলাকার কাশেম নামের এক ব্যক্তি মসজিদের দোহাই দিয়ে জমিগুলো দখল করার পায়তারা চালাচ্ছে । সেই থেকে গত শনিবার ভোরে আমরা যখন ঘুম থেকে উঠিনি তখন লোকজন এনে জমিতে থাকা বড় বড় গাছ কেটে ফেলে ও যাতায়াতের রাস্তা বন্ধ করে বেড়া দেয়।

তবে স্থানীয় মুরব্বিরা বলেছিলেন গাছগুলো না কেটে বসে একটি সমাধান করে দিবেন। সেই কথা কাশেম না শুনে গাছগুলো কেটে ফেলে। আমি বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিয়েছি। জমির সাবেক মালিক সোহরাব হোসেন বলেন, এই জমিটি আমাদের। আমার মা ও আমরা দুই ভাই বিক্রি করে দিয়েছি। ৭-৮ বছর আগে বিক্রি করেছি। জমিটি এখন মসজিদের কমিটির কিভাবে দাবি করে সেটা আমি বলতে পারছি না। আমাদের কাছ থেকে সার্জেন্ট মতিন জমি কিনেছেন।

অভিযুক্ত কাশেম বলেন, আমাদের বাপ-দাদারা পুকুরটা মসজিদের নামে ওয়াকফা করে দিয়েছিলো। ১৯৫৬ সালে এই জমিটার দলিল হয়। আমাদের বাপ-দাদারা এই জমিটা এভাবেই সংরক্ষণ করে আসচ্ছিলো। এই পুকুরের মাছ চাষ করে মসজিদ উন্নয়নের কাজ লাগায়। তবে আমার দুলাভাই সেই জমিগুলোর ওয়ারিশ বের করে কিছু কিছু অংশ পাশ দিয়ে কিনেছে। এরপর এখন আমার ভাগিনা সেগুলো দাবি করছে।

গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা কমিটির সবাই মিলে গাছগুলো কেটেছি। এটা তো শাহিন জানে। বিষয়টি নিয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, এমন একটি অভিযোগ আমি পেয়েছি। তবে যতটুকু জানতে পেরেছি সেখানকার সম্পূর্ণ জমি নাকি মসজিদের।

এখানে ওয়াকফার একটি বিষয় এসেছে। সেগুলোর সব কিছু বিবেচনা করে বসে সমাধান করার কথা হয়েছে। যারা গাছ কেটেছে তাদের ডাকা হবে। তারপর ওসি স্যারের সাথে কথা বলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সিংগাইর থানার পরিদর্শক (ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, আমি খোঁজ খবর নিয়ে ঘটনাটির ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 5 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 19 hours আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 19 hours আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 19 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের দিয়ে ক্লাস নেওয়ার অভিযোগে তিন শিক্ষককে শোকজ।
রাজশাহী 2 days আগে

দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।
জাতীয় 2 days আগে

পঞ্চগড়ে অনুমোদিত নকশার বাহিরে ভবন নির্মাণের অভিযোগ পৌরসভার নোটিশ।
আইন-বিচার 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক