admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২২ ৮:৫১ অপরাহ্ণ
মোঃ জুলহাস উদ্দীন,পঞ্চগড় প্রতিনিধিঃ কাঞ্চনজঙ্ঘা দেখে ঘরে ফেরা হলো না ঠাকুরগাঁওয়ের রাসেলের তেঁতুলিয়ায় সকালে কাঞ্চনজঙ্ঘা দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাসেল (২৫) নামের এক তরুণের। এ ঘটনায় অপর সঙ্গী মিলন (৪০) নামের একজন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৯টায় জেলার সদর ইউপির ৪ মাইল এলাকার পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কে ট্রাক-মোটরসাইকেল সংর্ঘষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত রাসেল ঠাকুরগাঁও জেলার কালীবাড়ি এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। অপর মিলন একই এলাকার মোঃ ইব্রাহিমের ছেলে। হাইওয়ে পুলিশ জানান, শুক্রবার ছুটির দিনে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে মোটরসাইকেল নিয়ে তেঁতুলিয়ায় গিয়েছিলেন রাসেল।
কিন্তু বাড়ি ফেরার পথে পঞ্চগড়ের চার মাইল এলাকায় পৌছলে ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ ঘটলে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থালেই মারা যান রাসেল। এ সময় তার সঙ্গী গুরুতর আহত হলে তাকে দ্রুত জেলা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে রেফার করা হয়। শুক্রবার বেলা সাড়ে এগারটার দিকে তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।