হোম
দুর্ঘটনা

ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমিকের উপর অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের বোয়ালমারীতে প্রেমিকের উপর অভিমান করে এক কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিয়ের প্রলোভনে এক প্রবাসীর সাথে শারীরিক সম্পর্কে জড়ানোর পর ওই প্রবাসী বিয়ে করতে না চাওয়ায় এ আত্মহত্যার ঘটনা বলে দাবি নিহতের পরিবারের। নিহত কলেজ ছাত্রীর নাম মোসা. মরিয়ম পারভীন (১৯)। সে উপজেলার ময়না ইউনিয়নের হাঁটুভাঙ্গা গ্রামের আবুল হাসেম মোল্যার মেয়ে। মরিয়ম পাঁচ ভাইবোনের মধ্যে দ্বিতীয় ছিল। মরিয়ম এ বছর এইচএসসি পাস করেছে।

নিহতের চাচাতো ভাই আকিদ মোল্যা বলেন, মরিয়মের সাথে একই উপজেলার গুনবহা ইউনিয়নের ধোপাপাড়া গ্রামের ভ্যানচালক আলমগীর হোসেনের ছেলে জুবায়ের হোসেনের (২৫) কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল। জুবায়ের সাড়ে ৪বছর যাবত মালয়েশিয়া প্রবাসী। জুবায়েরের মামা নজরুল বিশ্বাসের বাড়ি মরিয়মদের বাড়ির পাশে হওয়ার সুবাদে জুবায়ের মামার বাড়ি নিয়মিত যাতায়াত করতো। এ কারণে মালয়েশিয়া যাওয়ার আগে থেকেই জুবায়ের সাথে মরিয়মের প্রেমের সম্পর্ক ছিল। মালয়েশিয়া যাওয়ার পরেও ফোন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সম্পর্ক অটুট ছিল।

গত ১৭ অক্টোবর জুবায়ের মালয়েশিয়া থেকে গ্রামের বাড়ি আসে। এরপর শুক্রবার (২১ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জুবায়ের ও মরিয়ম একসাথে বাড়ির বাইরে থাকে। সন্ধ্যায় মরিয়মদের বাড়ির সামনে মরিয়মকে রেখে জুবায়ের চলে যায়। এসময় মরিয়ম জুবায়েরকে ডাকতে ডাকতে জুবায়েরের পিছ পিছ দৌঁড়াতে থাকে।

আকিদ মোল্যা আরো বলেন, রাতে মরিয়ম আমাকে বলেছে শুক্রবার দুপুরে বোয়ালমারীর একটি স্থানে নিয়ে তাকে বিয়ের প্রলোভনে জুবায়ের ধর্ষণ করেছে। কিন্তু পরে বিয়েতে রাজি না হওয়ায় শনিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা বলেন, মেয়েটিকে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পাই। ঘটনাটি থানা পুলিশকে জানালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বিষয়টি সম্পর্কে জুবায়েরের বক্তব্য জানার জন্য শনিবার দুপুরে তার বাড়িতে গেলে জুবায়েরকে বাড়িতে পাওয়া যায়নি। এ সময় বাড়িতে তার বাবা-মাও ছিলেন না। জুবায়েরের ভাবি লতা খানম বলেন, জুবায়ের বিদেশ থেকে আসার পর বিভিন্ন জনের বাড়ি বেড়াতে গেছে। গত ২/৩ দিন সে বাড়িতে নাই। এ ব্যাপারে বোয়ালমারী থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর আত্মহত্যার প্রকৃত কারণ জানা যাবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 19 hours আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 19 hours আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 2 days আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 2 days আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 2 days আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 2 days আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 2 days আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক