হোম
দুর্ঘটনা

ঠাকুরগাঁওয়ের বিশ্ববিদ্যালয় ছাত্র অপহরণ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২২ ৯:৪১ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখঃ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার মীর মাহবুব হোসেন সুমন (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী অপহরণের শিকার হয়েছে।অপহরণের ৬ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান মিলেনি। এ বিষয়ে থানায় থানায় জিডি বা মামলা করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন পরিবারটি। পীরগঞ্জ থানা বলছেন অভিযোগ দিতে হবে বোচাগঞ্জ থানায় আর বোচাগঞ্জ থানা পাঠাচ্ছেন পীরগঞ্জ থানায়।২ থানায় ঘুরতে ঘুরতে কাহিল হয়ে পড়েছেন অপহৃতের অভিভাবকরা।

মীর মাহবুব হোসেন সুমন পীরগঞ্জ উপজেলার করনা মীরপাড়া গ্রামের হাসান আলীর ছেলে ও নর্দান বিশ্ববিদ্যালয়ের বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ বর্ষের ছাত্র। বুধবার ( ৫ অক্টোবর ) রাত ১১ টার দিকে সুমনের পরিবার জানান, গত ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকালে সুমন বাড়ি থেকে তার মাকে ডাক্তার দেখানোর জন্য মোটর সাইকেলে করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে পীরগঞ্জ উপজেলার সাগুনী ব্রিজের পার্শ্বে বোচাগঞ্জ ও পীরগঞ্জ উপজেলার মাঝামাঝি জায়গায় তাদের পথরোধ করে ৫ জন সাদা পোশাক ধারী ব্যক্তি। তারা মোটর সাইকেলের কাগজ পত্র দেখতে চেয়ে সুমনকে রাস্তার সাইডে নিয়ে গিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

এরপর থেকে ৬ দিন পেরিয়ে গেলেও সুমনের কোন সন্ধান না পাওয়ায় তার পরিবার হতাশ ও দু:শ্চিন্তার মধ্যে দিন পার করছে। তবে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠেছে পীরগঞ্জ থানায় জিডি করতে গেলে বোচাগঞ্জ থানায় দেখিয়ে দেন আর বোচাগঞ্জ থানায় জিডি করতে গেলে পীরগঞ্জ থানায় দেখিয়ে দেন। এতে পরিবারটি পড়েছেন বিপাকে। সুমনের মা মাহমুদা বেগম বলেন, আমি ও আমার ছেলে মোটর সাইকেল যোগে দিনাজপুরে ডাক্তারের কাছে যাওয়ার পথে সাগুনী ব্রিজ অতিক্রম করে একটু সামনে গেলেই আমাদের পথরোধ করে ৫ জন লোক। কোন কিছু বুঝে উঠার আগেই আমার ছেলেকে গাড়িতে তুলে নিয়ে চলে যান তারা। আজ থেকে ৬ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি আমার ছেলের। বাবা মীর হাসান আলী বলেন, আমাদের সব আত্মীয় স্বজনের বাড়িতে সহ অনেক জায়গায় খোঁজা খুঁজি করেও ছেলের কোন সন্ধান পাওয়া যায়নি।

এ বিষয়ে পীরগঞ্জ থানায় জিডি করতে গেলে সেখানকার থানা পুলিশ দেখিয়ে দেয় বোচাগঞ্জ থানায়। আর বোচাগঞ্জ থানায় গেলে তারা দেখিয়ে দেয় পীরগঞ্জ থানায়। কিন্তু দুই থানার এক থানায়ও জিডি জমা নিচ্ছেন না। আমরা এখন কোথায় যাবো কি করবো। তাই আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমার সন্তান ফেরত দেওয়ার ব্যবস্থা করেন তিনি। জিডি না নেওয়ার কারণ জানতে চাইলে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, যেহেতু ঘটনাটি বোচাগঞ্জ থানা এরিয়ায় ঘটেছে সেহেতু সেই থানায় তাদের জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে।

অন্যদিকে সুমন অপহরণের বিষয়ে থানায় তার পরিবারের জিডি না নেওয়ার অভিযোগটি অস্বীকার করে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, আমরা থানা পুলিশ জিডি (সাধারণ ডায়েরি) ও মামলা নেওয়ার জন্যই আছি। সুমনের বিষয়ে থানায় এক ভদ্রলোক এসে বলেছিল যে, তার ছেলে নিখোঁজ। তার কথা অনুযায়ি আমরা ঘটনাস্থল পরিদর্শ করি। কিন্তু ঘটনাটি যেখানে ঘটেছে সে জায়গাটি আমার থানার এরিয়ায় না। সেটি ঠাকুরগাঁও এরিয়ায় ঘটেছে। আমার এরিয়ায় হলে আমরা অবশ্যই জিডি বা মামলা নিবো। তার পরেও আমরা আমাদের থানা এলাকায় ছেলেটির খোঁজ খবর নিচ্ছি খোঁজ পেলে তার পরিবারকে জানানো হবে। এ ছাড়াও দিনাজপুরের কাহারোল ও বোচাগঞ্জ সার্কেল এর সহকারি পুলিশ সুপার মো. রওশন আলী বলেন, যেহেতু তাকে অপহরণ করা হয়েছে তাহলে থানায় জিডি হবে কেন। এক্ষেত্রে থানায় অপহরণ মামলা করতে হবে।

আর যেহেতু ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় বাড়ি থেকে বেড়িয়ে ভিকটিম নিখোঁজ বা অপহরণ হয়েছে সে ক্ষেত্রে ভিকটিমের নিজ থানায় অর্থাৎ ভুক্তভোগী যে এলাকার বাসিন্দা সে এলাকার থানায় মিসিং জিডি বা অপহরণ মামলা করতে হবে। সুমনের বড় ভাই মামুন বলেন, ‘আমরা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও দিনাজপুরের বোচাগঞ্জ থানায় ৫ অক্টোবর বুধবারেও গিয়েছি। কোন থানায় আমাদের জিডি জমা নেননি ।এমনকি তারা আমাদের কোন ধরণের পরামর্শও দেননি। তারা যদি বলতো এ বিষয়ে মামলা দিতে হবে তাহলে আমরা মামলাই দিতাম।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কেন্দ্রীয় লোকো মোটিভ কারখানা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত-ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তথ্য ও প্রযুক্তি 26 minutes আগে

বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জনগণের প্রত্যাশা।
রংপুর 48 minutes আগে

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার-৩ : বিপুল পরিমান মাদক উদ্ধার।
অপরাধ 1 hour আগে

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 15 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 1 day আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 1 day আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 1 day আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 2 days আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক