admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২২ ১:৪৭ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল,ব্যুরো প্রধান রংপুরঃ সারদীয় দুর্গাপুজা উপলক্ষে নগরীর পালপাড়া ও মাহিগঞ্জ সহ বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন পরিকল্পিত নগর উন্নয়ন পরিষদের আহবায়ক ও রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি।
মঙ্গলবার সন্ধায় নগরীর পালপাড়া ও মাহিগঞ্জ পুজা মন্ডপ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিধুরাম অধিকারী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাড. সুমন , সদস্য তাপস সরকার পাপ্পু, হাজীর হাট থানা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান।
মাহিগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ডা.তাজুল ইসলাম প্রধান, হারাগাছ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল, রংপুর মহানগর যুবলীগের সাধারন সম্পাদক মুরাদ হোসেন, রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি স্বধীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।