admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২২ ৬:০৬ অপরাহ্ণ
নাগরিক ভাবনা, ইব্রাহিম আলম সবুজঃ ইডেন মহিলা কলেজের নারী শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে তুমুল চুল ছেড়া ছেড়ির একটি। আপোষ ধর্ষণ,নীরব ধর্ষণের,স্বীকার ও হচ্ছেন। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা আসলে দুই চার বছরে সৃষ্টি হয়নি। কলেজের নোংরা রাজনীতি চর্চার পাশাপাশি,ধর্মীয় মুল্যবোধ হীন সমাজ ব্যবস্থাই পুরোপুরি দায়ী। ইডেনে কলেজ যারা পড়াশোনা করে তারা আমাদেরই বোন, এ সমাজের কোনো বাবার মেয়ে।
আসলে অভিভাবকরা আজকাল মেয়েদের নিয়ে অতি উচ্চ বিলাসী আর উচ্চ আকাঙ্ক্ষা পোষণ করে। মেয়ে অমুক, তমুক হবে। ডাঃ ইঞ্জিনিয়ার, ব্যাংকার, গর্ভমেন্ট চাকুরিজীবী ইত্যাদি ইত্যাদি, ছোটবেলায় তাদের মগজে এগুলো ঢুকিয়ে দিতে এরা খুব পারদর্শী। অভিভাবকরা কখনোই তাদের মেয়েদেরকে,একজন মেয়ে, হিসেবে কিভাবে চলাফেরা করা উচিত। শালীনতা বজায় রাখা, শালীন পোশাক পরা, অপ্রয়োজনে ছেলেদের সঙ্গ পরিত্যাগ করা, নারী হিসেবে নিজের সুরক্ষার দিকগুলো নিয়ে আলাপ আলোচনা করা, এগুলো কি কখনো শিক্ষা দেন।
নাকি আপাদমস্তক শিক্ষিত নামের আধুনিক অমানুষ হওয়ার পথে ছেড়ে দিচ্ছেন। এই শিক্ষা, এই আধুনিকতা, এই বেহায়াপনা, এই অবাধ স্বাধীনতা, আপনার সন্তানকে চরম বিপদের মধ্যে ফেলে দিচ্ছে। আপনার মেয়ে, আপনার বোন, নীরবে হয়ে যাচ্ছে, কারো রক্ষিতা, কারো ভোগ্য পন্যের মতো। পতিতার একটা ধর্ম থাকে, টাকার জন্য এরা দেহ বিলায়। আর কিছু মেয়েরা আছে শুধুমাত্র নিজের চলাফেরার দোষে, চরিত্রগুনে, রক্ষিতা হয়ে রয়। এদের পিছনে কলকাঠি নাড়ে কিছু মুখোশধারী নেতা, রাজনৈতিক পুরুষ। যারা রাজনৈতিক পদ প্রার্থীর লোভ দেখিয়ে, মেয়েদের কে চরিত্রহীন করছে। আর মেয়েরা সেই ফাঁদে পা দিচ্ছে।
মানুষের আজকাল লোভের শেষ নাই। পদ পদবীর লোভ, অর্থবিত্তের লোভ, জনপ্রিয় হওয়ার লোভ, ক্ষমতার লোভ, চাকরির লোভ, বিলাসিতার লোভ,এমনকি নেহাত পরিচিত হওয়ার লোভ ও আজকাল মানুষের অন্তরে গেঁথে গেছে। আগামী কাল বাঁচবে কিনা সেই গ্যারান্টি নাই। অথচ নিছক দুনিয়ার লোভে, নিজেদের জীবনকে জটিল করে তুলছে সবাই। আফসোস, এই লোভের বিষেই অনেক নারীদের সংসার ভাঙ্গছে, ধর্ষিতা হচ্ছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||