হোম
নাগরিক ভাবনা

নাগরিক ভাবনাঃ Rownok Rosy: সকল বয়সের মেয়েদের পড়া উচিত।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর, ২০২২ ৯:৩৩ অপরাহ্ণ

ফাইল ছবি

নাগরিক ভাবনাঃ Rownok Rosy: সকল বয়সের মেয়েদের পড়া উচিত।

১. সবার আগে নিজের ক্যারিয়ার গড়বেন। এই বিষয়ে কোন কম্প্রোমাইজ করবেন না। মরে গেলেও না।

২. আত্মসম্মান, আত্মমর্যাদা কখনোই বিসর্জন দিবেন না। তাতে মরে যেতে হলে, যাবেন।

৩. চোখ বন্ধ করে পুরুষকে বিশ্বাস করবেন না। (গনহারে trust এর কথা বলছি, trustworthy man অবশ্যই আছে) পুরা ফেরেশতা মার্কা স্যার, বাবার বন্ধু, মামার ফ্রেন্ড, বড় ভাইয়ের বন্ধু, একদম ফ্যামিলি পার্সন, এরকম-এমন কারো সাথে একা কোথাও যাবেন না বা থাকবেন না।
Be careful who you trust, the devil was once an angel.

৪. বান্ধবীর বাড়ীতে যেতে হলে পরিবারকে জানান। ফোন নাম্বার মা, বাবা, বড় ভাই, বোনকে দিয়ে যান। সবসময় নিরাপদে যতো দ্রুত সম্ভব বাড়ীতে ফিরবেন। চেষ্টা করবেন রাতে ঘরের বাইরে না থাকার। যদি থাকতেই হয় তাহলে আগে বাড়ির পরিবেশ দেখে নিবেন।

৫. নিজের gut feelings -কে সব সময় প্রাধান্য দিবেন। দেখে কিছুই মনে হয় না, খুব ভাল মানুষ, কিন্তু মন কেন যেন ব্যাক্তিটাকে পছন্দ করে না। এমন হলে সেই ব্যাক্তি থেকে ১০০ হাত দূরে থাকুন।
trusting your ‘Gut Feeling’ is often the best strategy to save yourself.

৬. নিজের আবেগ সব সময় নিয়ন্ত্রণে রাখবেন। মনে রাখবেন, মেয়েরা আবেগের কারণেই ভিক্টীম হয়।

৭. ফ্যামিলিকে সব সময় পাশে রাখবেন। ফ্যামিলি অর্থাৎ বিশেষ করে মাকে বন্ধু বানান। তার সাথে সবকিছু যেন শেয়ার করা যায় এমন ভাবে সম্পর্ক তৈরী করবেন। বাবা মার অজান্তে কখনোই কিছু করতে যাবেন না। বিপদে পড়বেন। মনে রাখবেন, victim হলে কিন্তু আপনিই হবেন। তখন বাবা মা এটাই ভাববে “মেয়েটা আমাদের আগে বললো না কেন, জানালো না কেন?”

৮. কাউকে বিশ্বাস করার আগে ১০০ বার ভাববেন।
You read it right. ১০০ বার মানে বার বার।

৯. নিজেকে ভালবাসুন। এটা খুবই দরকার। আপনি কালো, শর্ট, মুখে ব্রন –বিলিভ মি এগুলো কিছুই না। ঈশ্বর আপনাকে যেভাবে বানিয়েছেন আপনি সেভাবেই সুন্দর। আপনার মেধা, ব্যক্তিত্ব দেখে যেন একটা ছেলে দীর্ঘশ্বাস ফেলে নিজেকে ঐভাবেই তৈরি করেন।

১০. সব সময় সত্যকে পাশে রাখবেন। মনে রাখবেন, মিথ্যা অনেক সহজ। অন্যায় অনেক আনন্দ দেয়। কিন্তু তা সব সময় ক্ষণিকের জন্য হয়। আর দীর্ঘস্থায়ী একটা ক্ষতি করে দিয়ে যায়। আর সত্য সব সময়ের জন্য। তা যতো কষ্টেরই হোক না কেন, তা আপনাকে দীর্ঘস্থায়ী একটা লভ্যাংশ দিয়ে যাবে।

১১. জীবন অস্বাভাবিক সুন্দর। হতাশা, unexpected crisis, unexpected incident এগুলো জীবনের একটা অংশ মাত্র। ও আচ্ছা, এমন হইছে ঠিক আছে। এরপর কি হয় দেখি? জীবনের প্রতি এমন attitude রাখলে জীবন আর সুবিধা করতে পারে না। পেইন দেবার আগে ভাবে একে পেইন দিয়ে কোনই লাভ নাই।

১২. মাটি এখন পায়ের নিচে। কিন্তু একদিন মাটি আমার বা আপনার উপরে থাকবে। আর আমরা মাটির নিচেই শায়িত থাকবো। আমাদের জন্য একসময় অন্যরা প্রার্থনা করবে, তার আগেই নিজের প্রার্থনা নিজেই অন্তত যেন করি।

১৩. গাড়ির ড্রাইভার, এপার্টমেন্টের দারোয়ান এই দুই দলের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না। এই দুই দলের মানুষগুলো কিন্তু বিপদে আমাদের চরম সাহায্য করে। (বুদ্ধিমানরা এইখানে কি বলি নাই তাও বুঝবে।)

১৪. অতীত নিয়ে একদম ভাব্বেন না। তবে অতীত থেকে শিক্ষা নিবেন। সুন্দর একটা স্মৃতি কি দ্বিতীয় বার একইভাবে আনন্দিত করবে আপনাকে? nope, never. প্রথমবারের থেকে কম আনন্দের অনুভূতি দিবে। তাহলে অতীতের দুঃখ কেন বারবার কাঁদাবে? অতীতের ভুল নিয়ে কেন মনে আতংক রাখতে হবে? সময় নাই, অতীত নিয়ে ভাবার।

এভাবেই ভাবেন। মনে রাখবেন, আপনার সবচেয়ে বড় বন্ধু আপনার পরিবার। অতএব পরিবারের অজান্তে কখনোই কোন কিছু করবেন না। জীবনের সবচেয়ে বড় বড় সিদ্ধান্তগুলো পরিবারের সাথে আলোচনা করেই নিবেন। দেখবেন আপনি ভাল থাকবেন, সুরক্ষিত থাকবে। জীবনে আপনি সুখী হবেন। পৃথিবীর সকল নারী সুরক্ষিত থাকুক।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 3 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 7 days আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 7 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদীতে বালু তুলতে গিয়ে মিললো পরিত্যক্ত মর্টার শেল।
রংপুর 7 days আগে

সাভার-ধামরাইয়ে ডিবি পুলিশের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ ৭ মাদক ব্যবসায়ী
অপরাধ 7 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »