admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২২ ১০:৫৩ অপরাহ্ণ
ঠাকুরগাঁও হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা হরিপুর উপজেলা ৫ নং হরিপুর ইউনিয়নের ভবানন্দপুর গ্রামের মোঃ সাদেক আলীর পুত্র হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র মোঃ নবীন জলডুবীতে মারা গেছে।
জানা গেছে যে, দুপুর ১ টার দিকে হরিপুর শিশু পার্ক এর নিকটবর্তী পুকুরে বন্ধুদের সাথে গোসল করার সময় গভীর পানিতে ডুবে যায়। শোরগোল শুনে লোকজন গিয়ে উদ্ধার করে হরিপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
বিকাল ৫ টায় ভবানন্দপুর কবরস্থানে জানাজা ও দাফনকার্য সম্পন্ন হয়। এ অনভিপ্রেত ঘটনায় এলাকায় শোকবিরাজ করছে।