হোম
অপরাধ

সাভারে মসজিদের দানের টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ এক নেতার বিরুদ্ধে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ

ফাইল ছবি

রফিকুল ইসলাম জিলু, ব্যুরো প্রধান ঢাকাঃ ঢাকার সাভারে ছায়াবিথী বাড্ডা জামে মসজিদের দুই জুম্মা বারের সাধারণ মানুষের দানের প্রায় ১৭ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বিএনপি নেতা কবির আহমেদ ও স্থানীয় ইউনুস মিয়া। এব্যাপারে থানায় অভিযোগ দায়ের করেছেন মসজিদ কমিটির সাধারন সম্পাদক মনির হোসেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেন মসজিদ কমিটির সাধারন সম্পাদক মো. মনির হোসেন। এর আগে গত ১২ আগস্ট সাভারের ছায়াবিথী বাড্ডা জামে মসজিদের দানের টাকা ছিনিয়ে নেয় তারা। অভিযুক্ত কবির আহমেদ (৬০) সাভার পৌরসভার সবুজবাগ এলাকার মৃত রওশন আলীর ছেলে ও ওয়ার্ড বিএনপির সভাপতি। অপরজন হলেন একই এলাকার মোঃ ইউনূস মিয়া (৫৫)।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতি জুম্মা বারে মসজিদে সাধারণ মানুষ দান করে থাকেন। গত ৫ আগস্ট ও ১২ আগস্ট জুম্মা বারে প্রায় ১৭ হাজার টাকা দান করেন সাধারন মানুষ। এই টাকা মসজিদের ইমামের জিম্মায় থাকাকালীন সময়ে তার কাছ থেকে পর্যায়ক্রমে গত ৫ ও ১২ আগস্ট ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা। পরে জুম্মার ইমাম সাধারণ সম্পাদকের কাছে ফোন করে ঘটনা খুলে বলেন ও বিদ্যুতের মিটারের টাকা শেষ হওয়ায় রিচার্জ করার অনুরোধ করেন। ঘটনা শুনে অভিযুক্তদের কাছে স্থানীয় কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তার মোবাইল ফোনের মাধ্যমে টাকা ফেরত চাওয়া হয়। কিন্তু তারা সন্তোষজনক উত্তর না দিয়ে ফোন রেখে দেয়।

মসজিদ কমিটির সাধারন সম্পাদক মনির হোসেন বলেন, বিবাদীরা এখন অবধি মসজিদের দান বাক্সের টাকা ফেরত না দেওয়ায় এলাকার লোকজনদের ঘটনা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করি। এ ব্যাপারে অভিযুক্ত কবির আহমেদ বলেন, দুই সপ্তাহের টাকা ভাই আমি হাত দিয়ে ধরি নাই, তবে টাকা আছে। টাকা আমরা স্লিপ করে থুয়ে দিছি। গত ৫ আগস্ট ৮ হাজার ৬০০ টাকা ও ১২ আগস্ট ৯ হাজার ২০০ সামথিং টাকা উঠেছে। এই টাকাটা কার কাছে আছে এটা আমি বলতে পারবো না। আপনি সংবাদ করেন, যা ইচ্ছা করেন।

অপর অভিযুক্ত ইউনুস বলেন, এই টাকাটা মসজিদেই রয়েছে। মসজিদের মিটারে টাকা ছিল না এটা আমাকে জানিয়েছিল। আমি সাধারণ সম্পাদকের সাথে কথা বলতে বলেছি। এসব কথা আপনি বর্তমান সভাপতির সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। তবে সভাপতির সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদুল ইসলাম বলেন, এ ধরনের একটি অভিযোগ দায়ের হয়েছে। এব্যাপারে তদন্ত চলমান রয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 15 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 15 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 16 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 2 days আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 2 days আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক