হোম
অর্থনীতি

নতুন আঙ্গিকে সুশৃঙ্খল ও পরিপাটিভাবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা স্মৃতিসৌধের আদলে হবে মূল ফটক,কমছে স্টল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০১৯ ১:৩৪ অপরাহ্ণ

banijjo-mela-mknewsbd

ফাইল ছবি

নতুন আঙ্গিকে, সুশৃঙ্খল ও পরিপাটিভাবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা আয়োজনের লক্ষ্যে এবার কমিয়ে আনা হচ্ছে ছোট স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা। আর মূল ফটক হবে জাতীয় স্মৃতিসৌধের আদলে। এ ছাড়া মেলার রজতজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে থাকবে বিশেষ আয়োজন। মেলা কমিটির সদস্য সচিব মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ২৪তম বাণিজ্যমেলায় ৫৫০টি স্টল ও প্যাভিলিয়ন থাকলেও এবার ৪৪৬টির জন্য স্থান নির্ধারণ করা হয়েছে। অপেশাদারদের দৌরাত্ম্য রোধ এবং মেলার পরিবেশ সুশৃঙ্খল ও সুষ্ঠু রাখার জন্যই এ উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। অবশ্য ছোট স্টল ও প্যাভিলিয়নের সংখ্যা কমলেও বাড়ানো হবে প্রিমিয়ার প্যাভিলিয়নের সংখ্যা। এবারও দ্বিগুণ স্থানজুড়ে হবে ডিজিটালাইজড বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। এ ছাড়া ডিআইটিএফ সচিবালয়, ভোক্তা অধিকারের পাশাপাশি চারটি প্রাথমিক চিকিৎসা ও রক্তদান কেন্দ্র এবং দুটি মাতৃসদন কেন্দ্র থাকবে। পাঁচটি এটিএম বুথ থেকে ব্যাংকিং সেবার ব্যবস্থাও থাকছে। মেলায় বৃহৎ আঙ্গিকে সুন্দরবনের আদলে থাকছে একটি পার্ক। পাশাপাশি সাধারণ বাগান ১৪টি, দুটি শিশুপার্ক, দুটি ঝর্ণা ও কৃত্রিম দ্বীপ থাকবে তিনটি। নিরাপত্তা সার্ভিস সেন্টার ও আইনশৃক্সক্ষলা বাহিনীদের জন্য তিনটি স্টল, মসজিদ, বাথরুমসহ সব সুবিধা ব্যবস্থা থাকছে যথারীতি।

জাতীয় নির্বাচনের কারণে ২৪তম বাণিজ্যমেলা শুরু হয়েছিল ৯ জানুয়ারি থেকে। কোনো সমস্যা না থাকায় ১ জানুয়ারি থেকেই ২৫তম মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার রজতজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের ইতিহাস ও পটভূমিকে তুলে ধরা হবে। দেশের মুক্তির জন্য বঙ্গবন্ধুর অবদান নতুন প্রজন্মর কাছে তুলে ধরতে যথারীতি থাকছে বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। এর মাধ্যমে তার ত্যাগ, সংগ্রামসহ নানা ইতিহাস তুলে ধরা হবে। প্রতিবছরই মূলত মেলার প্রধান প্রবেশপথ করা হয় কার্জন হলের আদলে। তবে ২৩তম মেলায় ঐতিহ্যবাহী ঢাকা গেট ও পদ্মা সেতুর সংমিশ্রণে এবং ২৪তম মেলায় মেট্রোরেলের আদলে তৈরি হয়েছিল মূল ফটক। এবার হচ্ছে জাতীয় স্মৃতিসৌধের আদলে। স্থাপত্য অধিদপ্তরের নকশায় এ ফটক প্রস্তুত করবে গণপূর্ত অধিদপ্তর। আবদুর রউফ আমাদের সময়কে বলেন, ‘এবারের মেলায় প্রতিটি প্যাভিলিয়ন ও স্টল হবে সুসজ্জিত। এ ছাড়া মেলাটি ডিজিটাল করার লক্ষ্যে সংযোজন করা হয়েছে কিছু নতুন বিষয়। আশা করছি, ১ জানুয়ারিতেই সফলভাবে তা উদ্বোধন করতে পারব।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

সাঘাটায় যৌতুকের দাবিতে শশুর–শাশুড়ী পুত্রবধূকে বটি দিয়ে জবাই করার চেষ্টা।
অপরাধ 16 hours আগে

ঠাকুরগাঁও-৩ আসনেই বিএনপি জয় পেলেও অভাবনীয় উত্থান জামায়াতের।
রংপুর 16 hours আগে

দিনাজপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, কাচারী চত্বরে হাতাহাতি আহত ৭জন।
অপরাধ 1 day আগে

অদৃশ্য ক্ষমতায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ের বোদায় ভর্তুকি মূল্যে পণ্য বিক্রয় স্টোল পরিদর্শন করেন পানি
রংপুর 2 days আগে

শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেয়া হবে-স্বরাষ্ট্রমন্ত্রী।
জাতীয় 2 days আগে

সুনামগঞ্জে পরিকল্পিত অগ্নিসংযোগ,বাইরে থেকে তালা মেরে বসত ঘরে আগুন, প্রাণনাশের
অপরাধ 2 days আগে

পদোন্নতির দাবিতে উত্তাল দিনাজপুর শিক্ষা বোর্ড।
রংপুর 3 days আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শনে সমাজ কল্যাণ মন্ত্রী ডাঃ এজেড
রংপুর 3 days আগে

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান সেচ্ছায় বদলি নিলেল।
রংপুর 4 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক