admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ আগস্ট, ২০২২ ৪:০৪ অপরাহ্ণ
কুঞ্জ পাল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার ৩ নং আকচা ইউনিয়নের দক্ষিণ বঠিনা (ঘাটপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ” তৈলক্ষ্য মাষ্টার ‘ বিদ্যালয় ছুটির পর টাঙ্গন নদী পার হবার সময় নদীতে ডুবে যায়।
ঠাকুরগাঁও ৩নং আক্চা ইউনিয়ন গত ৩ আগষ্ট বুধবার বিকাল ৪ টা দিকে ফাড়াবািড় ঘাটপাড়া টাঙ্গন নদীতে ডুবে যায় তাঁর কিছুক্ষণ পর এলাকার মানুষ খুঁজাখুঁজি করে কিন্তু তাকে খুজে পায়নি।
আজ ৪ আগষ্ট বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের আসে প্রায় সকাল ৯টার দিকে তখন থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি কর্মী লাশ উদ্ধারের জন্য অভিযান চালায়। নদীর এলাকার মানুষ প্রায় ৫০ জন্য লাশ উদ্ধারের খুঁজে নদীতে। অবশেষে ২১ ঘন্টার অভিযান শেষে শিক্ষকের লাশ পাওয়া গেছে ১০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া গ্রামের।