admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১ আগস্ট, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ
কুঞ্জ পাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি মরহুম গোলাম সারোয়ার রঞ্জু চৌধুরীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঠাকুরগাঁও জেলা দলীয় কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, শ্রমিক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক সহ অন্যান্যরা।
মরহুম রঞ্জু চৌধুরীর পুত্র নীননয় চৌধুরী তার পিতার আত্মার শান্তি কামনায় সকলের কাছে দোয়া চান।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||