admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৪ জুলাই, ২০২২ ১০:৩৪ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু ,ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারের আশুলিয়ায় এক পোশাক শ্রমিককে মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। সোমবার (০৪ জুলাই) সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ওই পোশাক শ্রমিকের নাম রাকিবুল ইসলাম উজ্জল (২৪)। বগুড়া জেলার সাড়িয়াকান্দি থানার চন্দনবাইশা গ্রামের রফিকুল ইসলামের ছেলে তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়ার ভাদাইল এলাকার একটি বাড়িতে একটি কক্ষ ভাড়া নিয়ে নতুন ডিইপিজেডের প্যাকজার বাংলাদেশ লি. কারখাানায় কাজ করতেন রাকিব। নিহতের মামাতো ভাই মো: সজিব বলেন, ‘দীর্ঘ দিন আগে উজ্জলের বন্ধু গোলাম রাব্বানীর একটি মেয়ে সংগঠিত ঘটনায় উজ্জলের সাথে মারামারি হয় জুয়েল নামের এক ছেলে সাথে। সেই থেকে গত ১ জুলাই শুক্রবার নিজ ভাড়া বাসা থেকে তাকে পাশে ডেকে নিয়ে যায় স্থানীয় কিশোর গ্যাংয়ের লিডার সন্ত্রাসী জুয়েল ও তার বাহিনী।
এসময় তাকে এলোপাথারি কুপিয়ে জখম করে সাথে থাকা মোাবাইল ও নগদ টাকা করে পালিয়ে যায় কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। চিকিৎসা চলাকালে আজ সকালে আমার ভাই মারা যায় বলে জানায় ডাক্তাররা। আমরা আশুলিয়া থানায় একটি অভিযোগ দায় করেছি। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে প্রেরণ করে।
আশুলিয়া থাানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান বলেন, নিহতের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ভুক্তভোগীর পরিবারের সেই অভিযোগ মামলায় রুপান্তরিত হয়েছে। এছাড়া আসামিদের গ্রেফতারে অভিযান চলেছে মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) রাজু মন্ডল।