admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২ জুলাই, ২০২২ ১১:০৭ অপরাহ্ণ
হরিপুর উপজেলা প্রতিনিধিঃ ঘটনার সংক্ষিপ্ত বিবরণ, হরিপুর উপজেলা ৬ নং ভাতুরিয়া ইউনিয়ন মাগুরা বেলডাংগী গ্রামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনার দিন ০১/০৭/২০২২ তারিখ রাত আনুমানিক ১১.৩০ ঘটিকার দিকে তার স্ত্রী উক্ত ব্যাক্তির দেহ ঝুলতে দেখে চিৎকার দিলে ছেলের বউ ছুটে আসে এবং ঝুলন্ত অবস্থা থেকে মুক্ত করে মৃত্যু নিশ্চিত জেনে তাঁরা হাসপাতালে নেয়ার প্রয়োজন মনে করেননি।তাঁর ছেলে মাছ পাহারায় ছিল।
তাঁকে খবর দিলে বাড়িতে এসে হরিপুর থানা অফিসার ইনচার্জকে অবগত করেন। মৃত ব্যাক্তির নাম মোঃ আবুল কাশেম (৭০) পিতা মৃতঃ হাফিজ উদ্দীন সাং বেলডাঙ্গী মাগুরা থানা হরিপুর জেলা ঠাকুরগাঁও। হরিপুর অফিসার ইনচার্জ সংবাদ পেয়ে লাশ পোস্ট মর্টেমের জন্য ঠাকুরগাঁও প্রেরণ করেন।
প্রাথমিক ভাবে আত্মহত্যা বলে মনে করা হচ্ছে। পোস্ট মর্টেমের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে হরিপুর অফিসার ইনচার্জ নিশ্চিত করেছেন। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে, মামলার আই ও এস আই শফি।