admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ জুন, ২০২২ ৯:২৩ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু,, ব্যুরো প্রধান ঢাকাঃ সাভারে একটি কারখানার ভিতরে এক শ্রমিককে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আশঙ্কাজন অবস্থায় ওই শ্রমিককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের রোজ ক্লিনিক এন্ড ডায়াগণষ্টিক সেন্টারে ভর্তি করা হয়েছে। রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের পাকিজা এলাকায় পাকিজা ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় এঘটনা ঘটে। কারখানার ভিতরে প্রকাশ্যে শ্রমিককে পিটিয়ে আহত করার ঘটনায় কর্মকর্তা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অন্য শ্রমিকরা। কারখানার শ্রমিকরা জানায়,পাকিজা ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় প্রায় ৩৭ বছর ধরে অপারেটর হিসেবে কাজ করে আসছিলেন মোখলেছুর রহমান (৫৫) নামের ওই শ্রমিক।
পরে গতকাল রাতে কারখানার ভিতরে কথা কাটাকাটির জের ধরে ওই শ্রমিককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার চেষ্টা করে ওয়াশ হেলপার ইসমাইল। এসময় ওই শ্রমিক অজ্ঞান হয়ে পড়লে অন্য শ্রমিকরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য রোজ ক্লিনিক এন্ড ডায়াগণষ্টিক সেন্টারে ভর্তি করে। সেখানে চলছে তার চিকিৎসা সেবা। এবিষয়ে আহত ওই শ্রমিক বলেন,কারখানা কতৃপক্ষ আমাকে বলেছে তারা সুষ্ঠু বিচার করে দেবো তাই আমি আইনের আশ্রয় আর নেবো না তারা যে বিচার করবে আমি সেইটাই মেনে নেবো কারণ আমি গরিব মানুষ।
এবিষয়ে মুঠোফোনে কারখানার এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন,বিভিন্ন কারখানায় ছোট খাটো এসব ঘটনা রহ রহ ঘটে কিছু করার নেই আমরা বিষয়টি মিমাংসা করে দেবো। তবে স্থানীয়রা শ্রমিক নেতারা ঘটনার সুষ্ঠ বিচার দাবি করেছেন।