admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৮ জুন, ২০২২ ৭:১০ অপরাহ্ণ
সনত চক্রবর্ত্তী ফরিদপুর প্রতিনিধিঃফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকা চৌধুরী কান্দা সদরদি গ্রামের পাটক্ষেত থেকে নুপুর সাহা নামে এক এন জি ও (২৫) কর্মীর লাশ উদ্ধার করেছে ভাঙ্গা থানা পুলিশ। নুপুর সাহা ভাঙ্গা পৌরসভার সদরদী গ্রামের কার্তিক সাহার স্ত্রী।
বুধবার ৮ জুন সকালে স্থানীয়রা পাটক্ষেতে নিহত নুপুর সাহার লাশ পড়ে থাকতে দেখে থানার খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। পরিবার সুত্রে জানা যায়,নুপুর মঙ্গলবার আল-দ্বীন এন জি ও টাকা তুলতে হোকলাডাঙ্গী এলাকায় যায়। এর পর থেকে তার কোন খোঁজ পাওয়া যায়নি।সে মাঠকর্মী হিসেবে কর্মরত। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত ছাড়া কিছুই বলা যাচ্ছে না। ফরিদপুর থেকে সিআইডি টিম এসেছে, তারও কাজ করছে, এছাড়াও পিআইবির সহযোগিতা চাওয়া হয়েছে, অল্প সময়ের ভেতর তারও পৌঁছাবে । ময়নাতদন্ত হলে তারপরই মৃত্যুর কারণ বলা যাবে। প্রাথমিক আলামত সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছে তদন্ত অফিসার।