admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২২ ১২:৪৪ অপরাহ্ণ
মোঃ রফিকুল ইসলাম জিলু ও মহিবুল আলম রানাঃ ব্যুরো প্রধানঃআসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সাভারের আমিনবাজারে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রকিব আহমেদ এর সভাপতিত্বে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ঢাকা ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৬ আসনে সংসদ সদস্য আলহাজ্ব ইলিয়াস উদ্দিন মোল্লা, ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগাখান মিন্টু এমপি।
২৭শে এপ্রিল ২০২২ বুধবার বিকেলে উপজেলার আমিন বাজার এলাকায় প্রথমে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। পরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে কয়েক হাজার রোজাদার ব্যক্তি কে সন্ধ্যায় ইফতার করানো হয়।
মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।