admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ
হুমায়ুন কবির রেজা, স্টাফ রিপোর্টারঃ ঠাকুরগাঁও টাঙন নদীর পানিতে ডুবে হলপাড়া মহল্লার প্রিতম (১২) নামে এক কিশোরের পানিতে ডুবে মৃত্যু হয়। আজ সোমবার পৌর শহরের টাঙ্গন নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায় সে।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। সে ওই গ্রামের সুমন রায়ের ছেলে। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।