admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৫ এপ্রিল, ২০২২ ১২:৩৭ পূর্বাহ্ণ
সনতচক্রবর্ত্তীঃ মাগুরায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে, এবং দুই জন আহত হয়েছে। এলাকাবাসী জানান, মাগুরা-যশোর মহা সড়কের মাগুরার জেলার শালিখা উপজেলার হাজামবাড়ী নামক স্থানে ঢাকা থেকে আগত তেলবাহী একটি ট্রাক (নারায়ণগঞ্জ -ঢ ১১০০৯৬) নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেলে ঘটনাস্থলেই গাড়ীর হেলপারের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই ট্রাকের চালক ও আরেক জন হেলপার। রবিবার (২৪ এপ্রিল) বিকাল ৫ টায় উপজেলার সীমাখালীর হাজামবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীরা চালক ও হেলপারদের কে উদ্ধার করে শালিখা থানা পুলিশের মাধ্যমে মাগুরা সদর হাসপাতালে পাঠায়।
শালিখা থানার উপ পুলিশ পরিদর্শক দেবব্রত সরদার, জানান, ট্রাকটি ঢাকা থেকে খুলনার তেলের ডিপোর দিকে যাচ্ছিলো। একপর্যায় শালিখা উপজেলার হাজামবাড়ী এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ট্রাক চালকের সহযোগী মেহেদী হাসান (২৪) নিহত হয়।আর চালক জাহিদুল ইসলাম ও আরেক সহযোগী ইমন আহত হন।
তিনি আরও বলেন, শালিখা থানা পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। নিহত মেহেদী হাসানের পরিচয় পাওয়া গেছে পিতা জাহাঙ্গীর হাওলাদার তার বাড়ী খুলনার খালিশপুরের পদ্মা রোড,গোয়াল পাড়ায়।আহত দুই জন সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাদের পরিচয় এখনো পাওয়া যায়নি।