admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২২ ১১:০১ অপরাহ্ণ
আমিনুল ইসলাম আপেল, রংপুর ব্যুরোঃ আজ শনিবার রংপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর মহানগর ইউনিট কমান্ড’র আয়োজনে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর শাখা’র সহযোগীতায় ইফতার ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, জেলা ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহাবুবার রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগরের সভাপতি অজয় সরকার দুলু, সাধারণ সম্পাদক আবু জাকারিয়া জাকির, সিনিয়র সহ-সভাপতি সাইফুল আলম বাবু, সহ-সভাপতি জয়নুল আবেদীন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক শিবেন্দ্র নাথ বর্মন, কোষাধ্যক্ষ মোস্তফা জামান রনি, আইন বিষয়ক সম্পাদক এ জি এম আল আমিন হিরা, প্রচার সম্পাদক অংকুর, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সেলিনা আক্তার লিপি, সদস্য হারুন-উর-রশীদ বিপ্লব প্রমূখ।
এছাড়াও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রংপুর মহানগর ইউনিট কমান্ড’র ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মহানগর শাখা’র বিভিন্ন পর্ষায়ের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||